সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তর্ক-বিতর্ক, আলোচনা-পর্যালোচনা-সমালোচনা কত কিছুই না হয় একটা কক্ষের মধ্যে৷ দোষারোপ, পাল্টা দোষারোপের চিল চিৎকারে কান পাতা দায় হয়ে দাঁড়ায়৷ লোকসভার এই চিত্রেই অভ্যস্ত ভারতবাসী৷
[সিরিয়ায় হামলার জেরে এবার প্রকাশ্যেই আমেরিকাকে তুলোধোনা পুতিনের]
কিন্তু বুধবার সকালের পরিস্থিতিটা একটু আলাদা ছিল৷ কক্ষের বাইরে কান পাতলেই শোনা গেল ‘হ্যাপি বার্থ ডে’র সুর৷ গাইলেন কারা? দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটে জিতে আসা সাংসদরা৷ কার জন্য? লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজনের জন্য৷ জন্মদিনের সুরেই শুরু হল এদিনের অধিবেশন৷
৭৪ বছরে পা দিলেন লোকসভার অধ্যক্ষ৷ সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার উঠে দাঁড়িয়ে সবার পক্ষ থেকে অধ্যক্ষকে শুভেচ্ছা জানান৷ পুরো কক্ষের পক্ষ থেকে দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করেন৷ জন্মদিনের শুভেচ্ছায় আপ্লুত সুমিত্রা মহাজন সকলকে ধন্যবাদ দেন৷ পাশাপাশি রসিকতা করে বলেন, যখন কক্ষের তুমুল হইচইয়ের মুহূর্তে যখন উত্তপ্ত বাক্য বিনিময় হন৷ তখন যদি তিনি সাংসদদের থামানোর জন্য একটু কড়া ভাষায় কথা বলেন তাহলে কেউ যেন কিছু মনে না করেন৷
[অনুরাগীর পোস্টে হেসেই খুন প্রধানমন্ত্রী মোদি, দিলেন বাহবা!]
১৯৪৩ সালে মহারাষ্ট্রের চিপলুনে জন্ম হয় সুমিত্রা মহাজনের৷ প্রথম থেকে ভাল ছাত্রী ছিলেন তিনি৷ পড়াশোনার পাশাপাশি ঝোঁক ছিল গান-বাজনা, নাটক, সিনেমায়৷ তবে ভবিষ্যত তাঁর জন্য বেছেছিল রাজনীতির পথ৷ সেই পথেই ১৯৮৯ সালে প্রবীন কংগ্রেস নেতা প্রকাশ চন্দ্র শেঠিকে হারিয়েছিলেন৷ এর পর আর পিছনে ফিরে তাকাননি তিনি৷ ২০১৪ সালে লোকসভার অধ্যক্ষের পদ গ্রহণ করেন সুমিত্রা মহাজন৷ এখনও পর্যন্ত সেই পদ দায়িত্ব সহকারেই পালন করে এসেছেন৷ বজায় রেখেছেন নিজের স্বচ্ছ ভাবমূর্তি৷
[মমতার মাথা কেটে আনলে ১১ লক্ষ টাকা ইনাম, ঘোষণা বিজেপি নেতার]
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা