সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতির পর এবার বেতন বাড়তে চলেছে সাংসদদের৷ সাংসদদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ অর্থাত্ নতুন বেতন কাঠামো কার্যকর হলে প্রতি মাসে সাংসদদের বেসিক পে ৫০ হাজার টাকা থেকে বেড়ে হবে এক লাখ টাকা৷ সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরে সাংসদদের বেতন বৃদ্ধির প্রস্তাব করেছিলেন সংসদের বেতন ও ভাতা সংক্রান্ত কমিটির প্রধান বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ৷
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর এই প্রস্তাব অনুমোদন করতে রাজি হয়েছে৷ এমনকী সাংসদদের বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতার টাকার অঙ্কও বাড়ানো হবে৷ সম্প্রতি রাষ্ট্রপতির মাসিক বেতন দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করেছে কেন্দ্রীয় সরকার৷ রাজ্যপালদের মাসিক বেতনও এক লাখ দশ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘নজর সরবে না’, ‘লাভ অ্যান্ড ওয়ার’ লুকেই রণবীরকে হুঁশিয়ারি ভিকির! পিঠ চাপড়ে হৃতিক বললেন…
-
হকি ইন্ডিয়ায় কোন্দল! সহকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ সভাপতির, বিক্ষোভে শামিল প্রাক্তনরাও
-
কী বার্তা দেবেন মমতা? বিধানসভায় হারের পর আজ হুগলিতে প্রথম সভা তৃণমূল নেত্রীর
-
পুজোর আগে সক্রিয় মাদক পাচারচক্র! ফরাক্কায় আড়াই কোটির হেরোইন পাচারের আগে গ্রেপ্তার ৪
-
খাবারে চুল! প্রতিবাদ করায় পুরীর হোটেলে অন্তঃসত্ত্বাকে বেধড়ক ‘মার’