জঙ্গি তকমা তুলে নিতে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হাফিজ সইদ

গৃহবন্দি থাকাকালীনই আবেদন দাখিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৩:২১

options
link
জঙ্গি তকমা তুলে নিতে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হাফিজ সইদ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুখ্যাত জঙ্গি। আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত। ঘরে-বাইরে চাপের মুখে নিজের দেশেই এতদিন গৃহবন্দি ছিল। সম্প্রতি মিলেছে মুক্তি। আর তারপরই নিজের গা থেকে জঙ্গি তকমা ঝেড়ে ফেলতে তৎপর হাফিজ সইদ। সম্প্রতি এই মর্মে আবেদন করে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে এই কুখ্যাত জঙ্গি।

Advertisement

PoK ছেড়ে আগে লালচকে তেরঙ্গা উড়িয়ে দেখাক, কেন্দ্রকে চ্যালেঞ্জ ফারুক আবদুল্লাহর ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০০৮-এর মুম্বই বিস্ফোরণের মূলচক্রী ছিল হাফিজ সইদ। পরপর বিস্ফোরণে মৃত্যু হয়েছিল প্রায় ১৬৬ জনের। রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিল তাকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে। নিষিদ্ধ হয়েছিল তার সংগঠন। এমনকী কুখ্যাত এই জঙ্গির মাথার দামও ধার্য করা হয়েছিল। তবে সম্প্রতি সে তকমা সরিয়ে নিতে রাষ্ট্রসংঘে আবেদন করেছে হাফিজ। জানা যাচ্ছে, গৃহবন্দি থাকাকালীনই এই আবেদন পেশ করা হয়। হাফিজের হয়ে লাহোরের একটি আইনি ফার্ম এই আবেদন দাখিল করেছে। ফার্মের প্রধান নভিদ রসুল মির্জা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর পাকিস্তানের তরফে প্রসিকিউটর জেনারেল। তাঁর আইনি ফার্ম যে শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। সেই সংস্থাতে ভর করেই নিজের জঙ্গি তকমা ছাড়াতে উদ্যোগী হাফিজ। তবে আবেদনের সময় নিয়ে প্রশ্ন উঠছে। নিজের দেশই যাকে গৃহবন্দি করে রাখে, আদালতের রায়ের আগেই সে কি করে এই আবেদন করতে পারে? প্রমাণাভাবে হাফিজের মুক্তি যে স্রেফ বিশ্বের চোখে ধুলো দেওয়া, এ ঘটনা যেন সেদিকেই ইঙ্গিত করছে।

Advertisement

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইলে আধার যোগের সময়সীমা বাড়াতে রাজি কেন্দ্র ]

মুম্বই হামলার মূলচক্রী হাফিজের গৃহবন্দি হওয়া ছিল ভারতের কাছে অন্যতম কূটনৈতিক জয়। ভারত-মার্কিন বন্ধুত্বের কাছেই নতিস্বীকার করতে বাধ্য হয় পাকিস্তান। গত জানুয়ারি থেকে গৃহবন্দি ছিল এই কুখ্যাত জঙ্গি নেতা। শেষমেশ অবশ্য কৌশলে হাফিজকে মুক্ত করেছে পাকিস্তান। প্রমাণাভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের এই পদক্ষেপে গোড়া থেকেই রুষ্ট ভারত। সন্ত্রাস দমনে পাকিস্তানের যে ঠিক কী মনোভাব, তা জানতে আর বাকি নেই। ভারতের বিদেশমন্ত্রকের তরফে এর কড়া সমালোচনা করা হয়েছিল। অন্যদিকে মুক্ত হয়েই কাশ্মীরে জেহাদ ছড়ানোর কাজে সক্রিয় হয়েছে কুখ্যাত এই জঙ্গি নেতা। তার মধ্যেই নিজের গা থেকে জঙ্গি তকমা সরাতে উদ্যোগী হল। যদিও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ তাতে অনুমোদন দেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে নিজের জেহাদি কার্যকলাপ যে সন্ত্রাস নয়, তা প্রমাণে মরিয়া এই জঙ্গি নেতা।

যোগীর রাজ্যে ‘অপরাধ’-এর মাশুল, চার দিনের জেল হেফাজত গাধার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.