সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিদিকে বেশি ভালোবাসেন মা। রাগে মাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ‘খুন’ করলেন ছোট মেয়ে। নৃশংস ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চুনাভাত্তি থানার এলাকার কুরেশি নগরে। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাবিনা বানো আজার শেখ। বয়স ৬২ বছর। বৃহস্পতিবার ছোট মেয়ে রেশমা মুজফ্ফর কাজির সঙ্গে বড় মেয়ের বাড়ি কুরেশি নগরে যান সাবিনা। সেখানেই রেশমার সঙ্গে কথা কাটাকাটি হয় বৃদ্ধার। অভিযোগ, সেই সময় রান্নাঘর থেকে ছুরি নিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় সাবিনাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কিন্তু হঠাৎ কেন খুন? পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাবিনা তাঁর বড় মেয়েকে বেশি ভালোবাসতেন বলে মনে করতেন ছোট মেয়ে। তা নিয়ে রাগ ছিল রেশমার মনে। ঘটনার দিন সেই রাগেই খুন করেন তিনি বলেই অনুমান। ‘খুনে’র পর তিনি থানায় গিয়ে আত্মসমপর্ণ করেছেন বলেও জানা গিয়েছে।
চুনাভাত্তি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “অভিযুক্ত ও তাঁর মা একই সঙ্গে বড় দিদির বাড়িতে আসে। অভিযুক্ত জানিয়েছে, তাঁর মা বড় দিদিকে বেশি ভালবাসতেন তা নিয়ে অভিযুক্তের রাগ ছিল। তার জেরেই মাকে খুন করে সে।” দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
১৯৬৭-তে চন্দননগরে আসেন সন্ন্যাসী সুভাষচন্দ্র! কেউ জানত না?
-
অবশেষে খুলল পাক আকাশসীমা, মধ্যরাতেই ঢাকা পৌঁছবে রুশ পরমাণু জ্বালানি
-
সানরাইজার্স ছাড়ছেন ‘অখুশি’ অভিষেক! তারকা ব্যাটারকে নিতে ঝাঁপাচ্ছে কোন দলগুলো?
-
অবৈধ দোকান উচ্ছেদে বেসরকারি জেসিবি ব্যবহার, বুলডোজার-কাণ্ডে রাজ্যকে কী বার্তা হাই কোর্টের?
-
কোলের সন্তানকে শান্ত করতে হনুমান চালিশা পাঠ, বিদেশিনীর কৌশলে তাজ্জব নেটপাড়া