মাদ্রাসায় পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

মাত্র ১৫ দিন আগেই ওই মাদ্রাসায় যোগ দিয়েছিল অভিযুক্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৫:৫৮

options
link
মাদ্রাসায় পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের ঘটনা এদেশে আর নতুন কিছু নয়। প্রতিনিয়ত সামনে আসছে এই ধরনের ঘটনা। এমনকী পড়াশোনার জায়গাতেও রেহাই পাচ্ছেন না মহিলারা। বয়স ৫ হোক কিংবা ৫০, তাতে যায় আসে না কিছুই। এরকমই একটি ঘটনা ফের সামনে এসেছে। যেখানে মুম্বইয়ের থানে এলাকার কাছাকাছি অবস্থিত মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। তাও কিনা পাঁচ বছরের এক শিশুকে। ইতিমধ্যে শুক্রবার রাতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Advertisement

[ভারতীয় সিনেমার ‘আন্নাসাহেব’কে ডুডলের মাধ্যমে স্মরণ গুগলের]

জানা গিয়েছে, ১৫ দিন আগেই ওই মাদ্রাসায় যোগ দিয়েছিলেন আরবি ভাষার ওই শিক্ষক। কিন্তু কাজে যোগ দেওয়ার পর, বেশ কিছুদিন ধরেই পাঁচ বছর বয়সি ওই শিশুকন্যাকে ধর্ষণ করে শিক্ষক। এরপরই বাড়িতে ঘটনার কথা জানায় শিশুটি। এরপরই থানায় অভিযোগ দায়ের করে শিশুটির বাড়ির লোক। আর সেই অভিযোগের ভিত্তিতেই আটক করা হয় মাদ্রাসার ওই শিক্ষককে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[জানেন, কলকাতার কোন রেস্তরাঁয় গেলে মিলবে ২৫০ রকম স্বাদের রসগোল্লা?]

সংবাদ সংস্থা পিটিআইকে সিএম মুজওয়ার নামে মুমব্রা থানার এক আধিকারিক বলেন, ‘৩৫ বছর বয়সি অভিযুক্ত শিক্ষক বিহারের বাসিন্দা। সে গত সপ্তাহে বহুবার শিশুটিকে ধর্ষণ করেছে। গত সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে এবং নিজের থেকে ১২ বছরের ছোট কাউকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

[অবশেষে রোদের দেখা মিলল শহরের আকাশে, এবার কি শীত পড়বে?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.