বিয়ের আসরে এল না পাত্রী, ক্ষতিপূরণের দাবি পাত্রের

দাবি, ক্ষতিপূরণ চাই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ০৭:০৪

options
link
বিয়ের আসরে এল না পাত্রী, ক্ষতিপূরণের দাবি পাত্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষতিপূরণ। ছোট্ট এই শব্দটার মাহাত্ম্য অনেক। আবার এই শব্দটাই একটা আস্ত গল্প তৈরি করে দিতে পারে। গল্পটা মুম্বইয়ের। দু’মাস ধরে বিয়ের প্রস্তুতি চলেছিল জোরকদমে। দু’পক্ষই তৈরি বিয়ের জন্য। অবশেষে সেই কাঙ্খিত দিন। বিয়ের আসরে পৌঁছল পাত্র। বসল বিয়ে করতে। এই পর্যন্ত সব ঠিকঠাক। আর পাঁচটা বিয়ের মতোই। জল গড়াল অন্য খাতে, একটু পরে।

Advertisement

[দাঙ্গা রুখতে মুখ্যমন্ত্রীর দাওয়াই শান্তিবাহিনী]

Advertisement

সময় যতই এগোল, দেখা গেল পাত্রীর পাত্তা নেই। পাত্রী যে আসবে না, তা ততক্ষণে বুঝে গিয়েছেন বিয়ের আসরে উপস্থিত পাত্র, বরপক্ষের বাকি লোকজন ও অন্যান্য অতিথিরা। বিয়ে ভন্ডুল। কোনওরকম ঝামেলা, ঝঞ্ঝাটে যাননি পাত্র শ্রীকান্ত কাম্বলে। সোজা বিয়ের মন্ডপ থেকে উঠে চলে যান থানায়। পাত্রী পূজা ভান্ডারির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি নিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে পরিষ্কার উল্লেখ করেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। গত দু’মাস ধরে তিনি ও তাঁর পরিবার বিয়ের প্রস্তুতিতে দুই লক্ষ টাকা খরচ করেছেন। সেই টাকা ফেরত দিতে হবে পাত্রীর পরিবারকে। কালাচৌকি থানায় দায়ের করা অভিযোগে শ্রীকান্ত আরও বলেন, তাঁরা মানসিকভাবেও বিপর্যস্ত। পূজার বিরুদ্ধে আইনানুগ শাস্তির আবেদন জানিয়েছেন তিনি। বিয়ের আসরে পূজার না আসা পরিকল্পিত ছিল বলেও অভিযোগে উল্লেখ করেছেন শ্রীকান্ত। তাই যে টাকা তাঁর পরিবার বিয়ের জন্য খরচ করেছিল, সেই টাকার পুরোটাই ফেরত চেয়েছেন তিনি।

Advertisement

[বন্ধ হল বিবাদী বাগ বাসস্ট্যান্ড]

কাম্বলের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। পূজার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তদন্তকারীরা। খুব তাড়াতাড়ি পূজাকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এন অম্বিকা। পূজার তাঁকে কখনওই বিয়ে করতে চাননি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কাম্বলে।

[চলন্ত ট্রেনের সামনে মহিলার ঝাঁপ, তারপর…]

পরে কালাচৌকি থানায় এসে আত্মসমর্পণ করেন পূজা। সাফাই দিয়েছেন নিজের কৃতকর্মের। বিয়েতে তাঁর কোনওদিনই মত ছিল না বলে পরিষ্কার জানিয়েছেন তিনিও। কার্যত তাঁর মতের বিরুদ্ধে বাড়ির লোকজন তাঁর বিয়ে ঠিক করেছিল বলে স্বীকারোক্তি পূজার। তাই বিয়ের দিন নিজের প্রেমিকের সঙ্গে তিনি পালিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন যুবতী। এরপর পুলিশ কী করবে, সেটা সময় বলবে। আলোচনা করে সমস্যার সমাধানও হয়ে যাবে। তবে মধুরেণ সমাপয়েৎ অবশ্য এ যাত্রায় হল না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.