Mumbai

মুম্বইয়ে স্কুলের বাসের উপর ভেঙে পড়ল গাছ, মৃত্যু এক পড়ুয়ার, হাসপাতালে গুরুতর আহত ৫

মঙ্গলবার দুপুর ২টো বেজে ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটেছে মুম্বইয়ের চেম্বুরের ১১ নম্বর সড়কে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৯:৪০

options
link
মুম্বইয়ে স্কুলের বাসের উপর ভেঙে পড়ল গাছ, মৃত্যু এক পড়ুয়ার, হাসপাতালে গুরুতর আহত ৫
ছবি: সংগৃহীত।

বর্ষার মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলবাসের উপর ভেঙে পড়ল একটি বিশাল গাছ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত অন্তত ১০ শিশু। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement

দুপুর ২টো বেজে ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরের ১১ নম্বর সড়কে। তিলক নগরের ইউনিভার্সাল স্কুলের বাসটির উপরে ভেঙে পড়ে গাছটি। প্রাথমিকভাবে বাসের চালক, কন্ডাক্টর ও স্থানীয়রা শিশুদের উদ্ধার করেন। এর মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল বাহিনী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ১২ জন স্কুলপড়ুয়া ছিল বাসটিতে। ডিসিপি সমীর শেখ জানিয়েছেন, মৃত স্কুলপড়ুয়ার নাম বিহান শ্রীবাস্তব। আটকে পড়া সমস্ত পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। কমবেশি আহত হয়েছেন ১০ জন। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই এলাকায় আগেও গাছ পড়ে ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে। ঝড়বৃষ্টির কারণে গাছগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিষয়টি জানিয়ে পুরসভাকে চিঠি দেওয়ার পরেও কোনও কাজ হয়নি। গাছগুলি কাটার ব্যবস্থা করেনি বিএমসি।  এদিকে, মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার সারাদিন মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। ঝড়ের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.