Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Asaram Bapu

ধোপে টিকল না অসুস্থতার অজুহাত, ধর্ষক আসারামের জামিন খারিজ সুপ্রিম কোর্টে

২০১৩ সালে যোধপুরের আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে। এর পর ২০১৩ সালের আগস্ট মাসে ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৬:৪৬

options
link
ধোপে টিকল না অসুস্থতার অজুহাত, ধর্ষক আসারামের জামিন খারিজ সুপ্রিম কোর্টে zoom
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না আসারাম বাপু।
Advertisement

সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু (Asaram Bapu)। অসুস্থতাকে হাতিয়ার করে শীর্ষ আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। তবে সে আর্জি আপাতত খারিজ করা হয়েছে। এই বিষয়ে রাজ্য সরকারের কাছে জবাব তলব করা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, জামিনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তারা উভয় পক্ষের বক্তব্য শুনতে চায়।

২০১৩ সালে যোধপুরের আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে। এর পর ২০১৩ সালের আগস্ট মাসে ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ২০১৮ সালে রাজস্থান হাই কোর্টের যোধপুর বেঞ্চ ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করে। তার পর থেকে যোধপুরেই জেলবন্দি রয়েছেন ৯০ বছরের আসারাম। এই মামলায় আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয় স্বঘোষিত এই ধর্মগুরুকে। এই সাজার বিরুদ্ধে আপিলের পাশাপাশি স্বাস্থ্যগত কারণে অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, সরকার পক্ষের বক্তব্য স্পষ্টভাবে না শোনার পর কোনওভাবেই জামিন মঞ্জুর করা যাবে না।

তবে মামলার শুনানিতে আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, সরকার পক্ষের বক্তব্য স্পষ্টভাবে না শোনার পর কোনওভাবেই জামিন মঞ্জুর করা যাবে না। আদালতের বয়ান অনুযায়ী, “আমরা এখনই এই জামিন মঞ্জুর করছি না। সরকারের বক্তব্য শোনার পর বিবেচনা করব জামিন মঞ্জুর করার মতো গুরুতর প্রয়োজন আছে কি না।” সেক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থা যদি গুরুতর আকার নেয় এবং স্বাস্থ্যের অবনতি ঘটে, এই পরিস্থিতিতে আসারাম ফের আদালতে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, জেলবন্দি হলেও বহুবার প্যারোলে একাধিকবার মুক্তি পেয়েছেন এই অপরাধী। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একের পর এক আদালতে দফায় দফায় জামিনের আর্জি জানিয়েছেন ৯০ বছরের আসারাম বাপু। যদিও তাঁর সে আবেদন আদালতে কোনও মান্যতা পায়নি। এই অবস্থায় আসারামের অসুস্থতায় তাঁর অনুগামীদের ভিড় জমতে দেখা গিয়েছ হাসপাতাল চত্বরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.