হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা ছাত্রীকে, অধ্যক্ষের সিদ্ধান্তে বিতর্ক

কেন এমন সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৭:৩২

options
link
হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা ছাত্রীকে, অধ্যক্ষের সিদ্ধান্তে বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হয় হিজাব খোলো। নয় কোনও ইসলামিক স্কুলে যাও। উত্তরপ্রদেশের এক মিশনারি স্কুলে অধ্যক্ষর এহেন সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তুঙ্গে।

Advertisement

চেক বুক ব্যবস্থা উঠছে না, বিভ্রান্তি দূর করল অর্থমন্ত্রক ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা নগর কোতওয়ালির আনন্দ ভবন স্কুলের। মিশনারি ওই স্কুলে এক মুসলিম ছাত্রীর মাথা ঢাকা ছিল হিজাবে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা খুলে রাখার নির্দেশ দেয়। কারণ তা স্কুলের পোশাকবিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অধ্যক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্রীটির বাবা মহম্মদ আর রিজভি। তিনি জানতে চান, কেন এরকম সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হল? কেন একজন মুসলিম ছাত্রী হিজাব পরে স্কুলে যেতে পারবে না? কারণ মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে হিজাব পরা কোনও অন্যায় কাজ নয়। বরং সম্মানের। রিজভির মতে, ইসলামিক ঐতিহ্য অনুসারে নয় বছর বয়স হলে কোনও মেয়েকে চুল ঢাকতে হিজাব পরতে হয়। তাহলে কেন তা করতে দেওয়া হবে না? তাঁর অভিযোগ, স্কুলের অধ্যক্ষ জোর করে মেয়ের হিজাব খুলে নেয়। স্কুল কর্তৃপক্ষের থেকে এ ব্যাপারে বিশদে জানতে চান তিনি।

Advertisement

দুর্নীতির মামলায় পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপ্রিম নির্দেশ লখনউয়ের কলেজকে ]

উত্তরে স্কুলের অধ্যক্ষ অর্চনা থমাস জানান, এটা মাইনোরিটি স্কুল। তবে শুধু এক সম্প্রদায়ের পড়ুয়ারাই সেখানে আসে না। আসে বিভিন্ন সম্প্রদায়ের পড়ুয়া। সুতরাং কোনও একজন পডুয়া তার ধর্মবিশ্বাস নিয়ে সেখানে হাজির হতে পারে না। তাহলে প্রত্যেককেই সে অধিকার দিতে হয়। এবং সেক্ষেত্রে স্কুলের পোশাকবিধি বলে কিছু থাকে না। অধ্যক্ষের মত, কেউ হিজাব পরতেই পারে। সে নিয়ে তাঁর আপত্তির কোনও প্রশ্ন ওঠে না। তবে সেটা এই স্কুলের জন্য প্রযোজ্য নয়। ছাত্রীর বাবা চাইলে তাকে কোনও ইসলামিক স্কুল বা মাদ্রাসায় ভরতি করাতে পারেন।

ভারতে এসে ঘুরতে যাওয়া নয়, পাক আধিকারিকদের ফরমান বিদেশমন্ত্রকের ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.