সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-হত্যা রোখার নাম করে দেশ জুড়ে বারবার গণপিটুনির ঘটনা উঠে আসছে শিরোনামে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ তোলা হচ্ছে। তবে এর তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গো-রক্ষার নামে গণপিটুনি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। কিন্তু তারপরও গণপিটুনির আতঙ্কে ভুগছে গোটা দেশ। তেমনই এক ছবি ধরা পড়ল আলিগড়ে। জনতার কাছে মার খাওয়ার আশঙ্কায় শেষে বোরখার শরণাপন্ন হলেন এক মুসলিম ব্যক্তি।

ঘটনা গত রবিবার দুপুরের। বোরখা পরে ৪২ বছরের এক ব্যক্তিকে স্টেশন চত্বরে ঘুরে বেড়াতে দেখেন যাত্রীরা। তাঁরাই জিআরপি-কে খবর দেন। খানিকক্ষণ পর্যবেক্ষণের পর ওই ব্যক্তিকে আটক করে জিআরপি। জেরায় ব্যক্তি জানান, তাঁর নাম নাজমুল হাসান। তিনি আলিগড়ের কাশিমপুর পাওয়ার স্টেশনের অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার। মুসলিম হওয়ার জন্য যে কোনও মুহূর্তে গণপিটুনির শিকার হতে পারেন তিনি। আর সেই আশঙ্কাতেই বোরখা পরে ঘোরাফেরা করছেন বলে জানান নাজমুল।
[বান্ধবীর কোমর জড়িয়ে ডান্স ফ্লোর মাতালেন লিও মেসি]
কিন্তু কোনও অপরাধ না করে থাকলে অকারণ কেন ভয় পাচ্ছেন তিনি? নাজমুল জানান, এক আত্মীয়কে দেখতে মাঝেমধ্যেই দিল্লি যেতে হয় তাঁকে। গত সপ্তাহে ফেরার পথে ট্রেন থেকে আলিগড় স্টেশনে নামার সময় অনিচ্ছাকৃভাবে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলেন। সেই ব্যক্তি নাজমুলকে যাত্রীদের সামনেই তাঁর ধর্মের নামে গালিগালাজ করতে থাকেন। এমনকী এই শহরে তাঁকে কোনওভাবেই আর টিকতে দেওয়া হবে না বলে তাঁকে প্রকাশ্যে হুমকিও দেওয়া হয়। অনেকে গোটা ঘটনাকে সমর্থন জানিয়ে সেই ব্যক্তির পাশে দাঁড়ান বলে দাবি নাজমুলের। আর তারপর থেকেই ভয়ে ভয়ে রয়েছেন তিনি।
পুলিশকে নাজমুল বলেন, “কিছুদিন আগেই বল্লভগড়ে জুনেইদকে ট্রেনে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনার কথা শুনেছিলাম। নিজের থেকেও বেশি চিন্তা হচ্ছে স্ত্রীর জন্য। কিন্তু এমন হুমকির ভয়ে তো বাড়ি বসে থাকা সম্ভব নয়। তাই বোরখা পরে যাতায়াত করব বলে ঠিক করি।” জেরার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় নাজমুলকে। কিন্তু তাঁর এই ভীতি দেখে চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ আধিকারিকদের কপালেও। সিনিয়র সুপারিনটেন্ড্যান্ট রাজেশ পাণ্ডে বলেন, “নাজমুলকে আটক করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। সঙ্গে ভয়ে কাঁপছিলেন। আর বারবার বলছিলেন, তিনি কোনও অপরাধ করেননি।”
[‘এখানেই গণপিটুনি দিতে পারি’, বিধানসভায় মন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক]
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও