সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মামলা-মোকদ্দমা, বিতর্ক সভাতেও যখন কোনও সমাধান সূত্র অমিল, তখন বজরঙ্গবলীর দ্বারস্থ হলেন মুসলিম মহিলারা। তিন তালাক প্রথার করাল ছায়া থেকে মুক্তি পেতে হনুমান মন্দিরে পুজো দিলেন বারাণসীর মুসলিম মহিলারা। মুসলিম মহিলা ফাউন্ডেশন নামে ওই সংগঠনের সদস্যারা বারাণসীর হনুমান মন্দিরে শুধু পুজোই দিলেন না, একসঙ্গে বসে হনুমান চালিশা পড়ে এই অভিশপ্ত প্রথা থেকে মুক্তির পথ খুঁজলেন ওই মহিলারা।

প্রসঙ্গত, মঙ্গলবার তিন তালাক ইস্যুতে একটি মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টে জানায়, সংবিধানের মধ্যে থাকলে তবেই ব্যক্তিগত আইন কার্যকর হতে পারে। কিন্তু ফতোয়া যা কিনা পুরোপুরি সংবিধানবিরোধী, তা কখনই বৈধ হতে পারেনা। ‘কোনও ফতোয়াই কারওর ব্যক্তিগত অধিকার হনন করতে পারেনা।’ মুসলিম সমাজে একজন ব্যক্তি কেবলমাত্র তিন বার তালাক উচ্চারণ করেই নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেওয়াটা সংবিধানবিরোধী রীতি। তাই গত বছর ডিসেম্বরে এলাহাবাদ হাইকোর্ট তিন তালাক নীতিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল। পাশাপাশি বলেছিল, ‘এই নীতি মুসলিম মহিলাদের অধিকার ক্ষুণ্ণ করছে। কোনও পারসোনাল ল’বোর্ডই সংবিধানের উর্ধ্বে হতে পারে না।’

তিন তালাক ইস্যুতে কিছুদিন আগে মুসলিম পারসোনাল ল’ বোর্ড অদ্ভূত মন্তব্য করেছিল। তিন তালাকের অপব্যবহার করলে সেই ব্যক্তিকে সমাজে একঘরে করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বোর্ড। এমন হুঁশিয়ারিকে হাস্যকর বলে জাভেদ আখতারের মতো বিশিষ্ট কবি টুইটও করেছিলেন। তিন তালাক নিয়ে গোটা দেশ এই মুহূর্তে সরগরম। কী উচিত কী অনুচিত, শরিয়ত আইন কী বলছে তা নিয়ে মুসলিম মহিলারা এককাট্টা। এই প্রথার অবসান অবিলম্বে চান তাঁরা। এবং তাঁর জন্য ধর্মের গণ্ডি পেরিয়ে বজরঙ্গবলীর দ্বারস্থ হতেও পিছপা হচ্ছেন না তাঁরা, এই ঘটনা তার জ্বলজ্যান্ত উদাহরণ।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!