সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক বিবাদ মেটাতে এবার তৎপর হলেন দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷ শনিবার রাতেই সম্ভবত ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যোগাযোগ করেন পাকিস্তানের উপদেষ্টা নাসির জানজুয়ার সঙ্গে৷
সূত্রের খবর, এই কথোপকথনে মূল বিষয় ছিল পাকিস্তান ও ভারতের বিবাদকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়াচ্ছে তা কীভাবে রোধ করা যায়৷ কথোপকথনের শেষে দুই উপদেষ্টার মতেই আলোচনার মাধ্যমেই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব এমনটাই জানানো হয়েছে৷
ভারতের সামনে পাকিস্তানের এই বিবাদ নিয়ে কী অবস্থান থাকবে তা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে কথা বলে আগেই ঠিক করে রেখেছিলেন শরিফের বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ৷ এইদিন দুই নিরাপত্তা উপদেষ্টার কথোপকথনও সরতাজ জানিয়েছেন পাক-প্রধানমন্ত্রীকে৷ জানা যাচ্ছে, পাকিস্তানের সর্বদলীয় বৈঠকে ভারতের আক্রমণ নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ভারতের উপদেষ্টাকে জানিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন শরিফ৷
সরতাজ আজিজের দাবি, কাশ্মীর সমস্যাকে আড়ালে রাখতেই সীমান্তে ইচ্ছাকৃত উত্তেজনা ছড়াচ্ছে ভারত৷ তাঁর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত জানিয়েছে, উরি আক্রমণ ও জঙ্গি কার্যকলাপের জন্যই পাকিস্তানের দৌলতে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে দুই দেশ৷
যদিও, এই বিবাদ কীভাবে মিটবে তার দিকেই তাকিয়ে দুই দেশ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া ও অন্যান্য দেশগুলি আলোচনার মাধ্যমেই এই বিবাদ মেটানোর অনুরোধ করেছে কিন্তু পাশাপাশি পাকিস্তানকে দেশের মাটি থেকে জঙ্গি নির্মূল করতেও নির্দেশ দিয়েছে৷ এখন দেখার আলোচনার মাধ্যমে সমস্যার সুরাহা হয় কিনা৷
সর্বশেষ খবর
-
ইউনুসের জন্যই হামের বাড়বাড়ন্ত! প্রাক্তন উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিস
-
ঘুষ নিয়ে ঘিঞ্জি জায়গায় হোটেলের অনুমতি! অগ্নিকাণ্ডে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদকে তোপ বিজেপি বিধায়কের
-
৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প! ধ্বংসপুরী ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩
-
‘ক্রিকেটীয় বোধের ধারপাশ দিয়ে যায়নি’, উইকেট ছুড়ে দেওয়ায় পন্থকে তুলোধোনায় প্রাক্তন ক্রিকেটার
-
স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেপ্তার আইএসআই এজেন্ট রানার সহযোগী ইমরান