অর্ণব আইচ: বড়সড় মাদক পাচারচক্রের পর্দাফাঁস করলেন ‘নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো’র (এনসিবি) গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার, বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় ঋতম দাসরায় নামের এক যুবককে। অভিযোগ, মাদক পাচারচক্রের পাণ্ডা সে। বেঙ্গালুরু থেকেই এই চক্র চালাত সে।
[বিটকয়েনে লেনদেন পঞ্জি স্কিমেরই সমান, সতর্ক করল কেন্দ্র]
এনসিবি সূত্রে খবর, পেশায় ইঞ্জিনিয়ার ঋতম কলকাতার বাসিন্দা। কর্ণাটকের মণিপাল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে। তারপর থেকেই চাকরিসূত্রে বেঙ্গালুরু থাকতে শুরু করে ধৃত। তাকে কলকাতায় নিয়ে আসা হবে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে কলকাতায় পুলিশের জালে ধরা পড়ে নিলয় ঘোষ ও জেরোম ওয়াটসন নামের দুই মাদক পাচারকারী। তাদের কাছ থেকে পাওয়া যায় ‘এলএসডি’ ও ‘এমএমডিএ’ নামের মাদক। তাদের জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা জানতে পারেন, বেঙ্গালুরু থেকে এই মাদকের জোগান দিচ্ছে এক ব্যক্তি।
জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই মাদক পাচারচক্র চালাত ঋতম। কলকাতা বা অন্য যেকোনও এটিএম থেকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করত নিলয়। সেই টাকা দিয়ে ‘ডার্ক ওয়েব’ বা ইন্টারনেটের কালোবাজার থেকে মাদক ক্রয় করত ঋতম। সেখানে ‘বিটকয়েন’-এর মাধ্যমে লেনদেন চালাত সে। ‘বিটকয়েন’ হচ্ছে সাংকেতিক ভারচুয়াল মুদ্রা। ওপেন সোর্স ক্রিপটোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে তা কাজ করে। যেহেতু কোনও নজরদারির তোয়াক্কা নেই, তাই অসাধু কাজে ব্যবহারের সমূহ সম্ভাবনা থেকে যায়।বিটকয়েন মারফত যদি মাদক চোরাচালান বা জঙ্গি কার্যকলাপে অর্থ ঢালা হয়, তাও ধরার উপায় সহজে থাকে না।
[দাউদের লেনদেন চলে বিটকয়েনে, জেরায় কবুল ভাই ইকবাল কাসকরের]
গোয়েন্দারা আরও জানান, নাসিকের এক চাঁইয়ের থেকে মাদক আনত ঋতম। তারপর চাহিদা মোতাবেক তা সরবরাহ করত নিলয়কে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে জোরকদমে তদন্ত শুরু করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। আপাতত ঋতমকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেই মনে করছেন আধিকারিকরা।
সর্বশেষ খবর
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড
-
‘নন্দী’র পিঠে অসুরবিহীন হরগৌরী! উলুবেড়িয়ার জমিদারবাড়ির পুজোর অজানা ইতিহাস