সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিরুদ্ধে অসম্মান প্রদর্শন করায় এবার জেডিইউ নেতা শরদ যাদবকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেডিইউ নেতাকে কমিশনের দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই সঙ্গেই কমিশনের সামনে নিজের বক্তব্যের সঠিক কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে যাদবকে৷ কমিশনের তরফে চিঠিতে আরও বলা হয়েছে, এই ধরনের অপমানজনক বক্তব্যের বিরোধিতা করছে কমিশন৷ একজন প্রভাবশালী ব্যক্তি যদি এই ধরনের বক্তব্য রাখেন তবে তা মহিলাদের পক্ষে বেশ ক্ষতিকর বলেও দাবি কমিশনে৷
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে এক বিবৃতে জেডিইউ নেতা শরদ যাদব বলেছিলেন, মহিলাদের সম্মান অপেক্ষা ভোটের গুরুত্ব অনেক বেশি৷ জনসাধারণকে ভোটের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, “মহিলাদের সম্মানহানি হলে তাঁর পরিবার এবং গ্রামের মানুষের সম্মান নষ্ট হয়৷ কিন্তু ভোটের সম্মান নষ্ট হলে বা ভোট বিক্রি হলে, দেশের সম্মান নষ্ট হয়৷ আমাদের ভবিষ্যতের স্বপ্ন ধ্বংসের পথে চলে যেতে পারে৷” আর যাদবের এই বক্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে৷
কিন্তু এটাই প্রথমবার নয়, যখন জেডিইউ নেতা মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করলেন৷ এর আগেও একবার তিনি দক্ষিণ ভারতের মহিলাদের গায়ের রং ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে দেশের বিরাগভাজন হয়েছিলেন৷ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দক্ষিণ ভারতের মহিলাদের সম্পর্কে এমন কথা বলেন৷ তাঁর এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ কিন্তু যাদব স্মৃতিকেও রেয়াত করেননি৷ তিনি স্মৃতির উদ্দেশ্যে বলেছিলেন, “আপনি কেমন আমার জানা আছে৷”
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’