প্রকৃতির জোর ডাক? এবার রেস্তরাঁ-হোটেলে ৫ টাকা দিলেই হিল্লে

১ এপ্রিল থেকেই চালু হচ্ছে এই নিয়ম৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০১৭, ০৫:০১

options
link
প্রকৃতির জোর ডাক? এবার রেস্তরাঁ-হোটেলে ৫ টাকা দিলেই হিল্লে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেগ জোরদার৷ কিন্তু কাছেপিঠে কোনও সুলভ শৌচালয় নেই৷ এ পরিস্থিতিতে পড়তে হয় প্রায় সকলকেই৷ কিন্তু এবার থেকে আর সে সমস্যা নেই৷ যে কোনও রেস্তরাঁয় বা হোটেলে ৫ টাকা দিলেই ব্যবহার করা যাবে টয়লেট৷ ১ এপ্রিল থেকেই দক্ষিণ দিল্লিতে চালু হচ্ছে এই নিয়ম৷

Advertisement

সোশ্যাল মিডিয়ায় জানতে পেরে শিশুর দুধ পৌঁছে দিল রেল কর্তৃপক্ষ  ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ যেখানে পুরসভার এলাকার মধ্যে যে কোনও রেস্তরাঁ, ধাবা বা বড় হোটেলেও টাকা দিয়ে শৌচালয় ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ৷ তার জন্য সেই রেস্তরাঁ থেকে খাবার কেনার কোনও প্রয়োজন নেই৷ এই নয়া নিয়মে অন্তত কয়েক হাজার শৌচালয়ের সংখ্যা বাড়বে৷ বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর হবে বলেই মনে করছে নাগরিকদের একাংশ৷ দিল্লির লেফটেন্যান্ট গর্ভনরের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা৷ প্রায় সমস্ত হোটেল ও রেস্তরাঁতেই এই নির্দেশিকা পাঠানো হবে৷ বিশেষত যে সমস্ত হোটেলগুলি পুরসভার থেকে হেল্থ ট্রেড লাইসেন্স চাইছে, তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে এই নিয়ম৷

Advertisement

৪০ টাকার বদলে ৪ লক্ষ টাকা কেটে নিল টোল বুথ ]

পুরসভার নিয়মে খুশি নাগরিকরা৷ কিন্তু বেজায় অসন্তুষ্ট রেস্তরাঁ কর্তৃপক্ষদের একাংশ৷ তাঁদের দাবি, জোর করে এই নিয়ম লাগু করলে রেস্তরাঁগুলির প্রাইভেসি নষ্ট হবে৷ তাছাড়া নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা৷ কেননা টয়লেটের অছিলায় কেউ যদি অসাধু উদ্দেশ্য নিয়ে হোটেল বা রেস্তরাঁয় ঢোকেন, তা আটকানো সম্ভব হবে না৷

জিও-র সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন ফোন আনছে গুগল ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.