কীভাবে মৃত্যু হয়েছিল নেতাজির, জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

প্রতিবাদে সরব নেতাজির পরিবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৭, ১৫:৫৩

options
link
কীভাবে মৃত্যু হয়েছিল নেতাজির, জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভারতবাসী মাত্রই তা জানেন। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছিল নেতাজির? এই প্রশ্নের সঠিক উত্তর কারও জানা নেই। স্বাধীনতার পর নেতাজি অন্তর্ধান রহস্যের কিনারা করতে তিন-তিনটে কমিশন গঠন করেছে সরকার। কিন্তু রহস্যের কিনারা হয়নি। কিন্তু এবার সেই নেতাজি অন্তর্ধান রহস্যের কিনারা করে ফেলল মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, ১৯৪৫ সালের ১৮ অগাস্ট বিমান দুর্ঘটনাতেই নিহত হন নেতাজি।

Advertisement

[বড়পর্দায় ফাঁস হবে রানি ভিক্টোরিয়ার সঙ্গে দাসের ‘গোপন’ প্রেমকাহিনি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেতাজির মৃত্যু নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। গত এপ্রিল মাসে তথ্য জানার অধিকার আইনে নেতাজি সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করেছিলেন ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজি নামে এক সংগঠনের মুখপাত্র সায়ক সেন। তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শাহনওয়াজ কমিটি, বিচারপতি জিডি খোলসা কমিশন ও বিচারপতি মুখোপাধ্যায় কমিশনের রিপোর্ট বিবেচনা করে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে, যে ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছিল। আরও জানানো হয়েছে, গুমনামি বাবা ও ভগবানজি সম্পর্কে কিছু তথ্য বিচারপতি মুখোপাধ্যায় কমিশনের রিপোর্টে ১১৪  থেকে ১২২  পাতায় রয়েছে। তবে মুখোপাধ্যায় কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে, গুমনামি বাবা বা ভগবানজি নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন না। স্বরাষ্ট্রমন্ত্রক নেতাজি সংক্রান্ত যাবতীয় ফাইল প্রকাশ করে দিয়েছে।

Advertisement

[রমজান, তাই ক্যান্টিনে খাবার পাচ্ছেন না আলিগড়ের হিন্দু ছাত্ররা]

কেন্দ্রে সরকারের এই উত্তরের তীব্র বিরোধিতা করা হয়েছে নেতাজির পরিবারের তরফে। নেতাজির নাতি ও বিজেপি নেতা চন্দ্র বসু বলেন, ‘এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ হয়েছে। উপযুক্ত কোনও প্রমাণ ছাড়া কীভাবে নেতাজির মৃত্যু নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছল কেন্দ্রীয় সরকার?’ এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। চন্দ্র বসু জানিয়েছেন,  তিনি এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন।

[শিশুদের গায়ে হাত তুলে বিপাকে মধ্যপ্রদেশের খাদ্যমন্ত্রী, ভাইরাল ভিডিও]

১৯৪৫  সালে ১৮ আগস্ট জাপানের তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল। এই ধারণা অবশ্য নতুন নয়। দাবি করা হয়, জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম সংরক্ষণ করে রাখা আছে , তা নেতাজির। কিন্তু, নেতাজির পরিবারের একাংশ ও অনেক গবেষক বিমান দুর্ঘটনার নেতাজির মৃত্যুর তত্ত্ব মানতে চান না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.