Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Asia Cup

‘ট্রফিচোর’ নকভিকে তাড়াতে মরিয়া বাকি দেশগুলোও! কবে জোড়া এশিয়া কাপ হাতে পাচ্ছে টিম ইন্ডিয়া?

দু'বার চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে পায়নি ভারত। নেপথ্যে 'ট্রফিচোর' মহসিন নকভি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৮:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৮:৪৬

options
link
‘ট্রফিচোর’ নকভিকে তাড়াতে মরিয়া বাকি দেশগুলোও! কবে জোড়া এশিয়া কাপ হাতে পাচ্ছে টিম ইন্ডিয়া? zoom
এশিয়া কাপ জয়ী দুই ভারতীয় দল ও মহসিন নকভি।
Advertisement

দু’বার চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে পায়নি। নেপথ্যে ‘ট্রফিচোর’ মহসিন নকভি। গতবছর পুরুষদের ও এবার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু টিম ইন্ডিয়াকে প্রাপ্য ট্রফি দেননি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি। একাধারে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে আগামী বছরই দু’টো ট্রফি হাতে পেতে পারে ভারত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরে ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে ফের ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়ন। গতবছর এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারায় ভারত। কিন্তু পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি নিতে রাজি হননি সূর্যকুমার যাদবরা। অন্যদিকে নকভিও ট্রফি নিয়ে পগার পার হন। এখনও সেই ট্রফি তাঁর অধীনেই রয়েছে। এবারও ঠিক একই কাণ্ড। মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল হরমনপ্রীত কৌররা। আর শেষ মুহূর্তে বিতর্ক তৈরি করতে হাজির মহসিন নকভিরা। এবারও ট্রফি নিজের জিম্মায় রাখলেন, ভারতকে দিলেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু এই প্রহসন আগামী বছর শেষ হতে চলেছে। ২০২৫-এ নকভি এসিসি-র প্রধান হন। ২০২৭-র এপ্রিলে সেই মেয়াদ শেষ হতে চলেছে। অবশ্য তারপরও তাঁকে ওই পদে দেখা যেতে পারত। কিন্তু নকভির পুর্ননির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আসলে দু’বছরের পর একবছর বাড়তি থাকা যায়। যদি এসিসি সদস্যরা সমর্থন করেন। যেরকম জয় শাহর ক্ষেত্রে হয়েছিল। কিন্তু নকভিকে এই বাড়তি সময় দিতে রাজি নয় অধিকাংশ দেশই। বিসিসিআই কী পদক্ষেপ নেবে, জানা যায়নি। তবে এত বিতর্কের পর নকভির মেয়াদ বৃদ্ধির আশা কম।

অর্থাৎ ২০২৭-এর মাঝামাঝি সময় থেকে নকভি আর দায়িত্বে থাকবেন না। সেক্ষেত্রে প্রাপ্য দু’টি ট্রফি ফেরত পেতে পাবে ভারত। যেগুলো দুবাইয়ে এসিসি’র অফিসে রাখা আছে। এবার দেখার সূর্যকুমার যাদব ও হরমনপ্রীত কৌরদের ডেকে ধুমধাম করে ট্রফি দেওয়া হয় কি না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.