PM Modi

‘নতুন মধ্যবিত্ত শ্রেণিরাই দেশের উন্নয়নে গতি এনেছে’, বি২০ সম্মেলনে মন্তব্য মোদির

ক্রিপ্টো কারেন্সি ও এআই নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৩, ১৪:২৭

options
link
‘নতুন মধ্যবিত্ত শ্রেণিরাই দেশের উন্নয়নে গতি এনেছে’, বি২০ সম্মেলনে মন্তব্য মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের উন্নয়নকে গতিশীল করে তুলছে দেশের নতুন মধ্যবিত্ত শ্রেণি। এমনটাই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। জি-২০ গোষ্ঠীর বাণিজ্য সম্মেলনে (B20 Summit 2023) রবিবার এমনই কথা বলতে দেখা গেল তাঁকে।

Advertisement

এদিন পরের বি২০ সভাপতিত্বের ভার ব্রাজিলের হাতে তুলে দেয় ভারত। এরপর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ”কোনও লাভজনক বাজার তখনই টিকে থাকে, যেখানে নির্মাতা ও ক্রেতার মধ্যে সমতা বজায় থাকে। দেশের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য।” গ্রাহকদের গুরুত্ব দেওয়া প্রসঙ্গে তাঁর প্রস্তাব, ”ক্রেতাদের দিকে কি আরও বেশি ফোকাস করা উচিত বাণিজ্যের ক্ষেত্রে? আমরা কি পারি না বছরের একটা দিন ক্রেতাদের উৎসর্গ করতে?” দেশের নতুন মধ্যবিত্ত শ্রেণির জয়গান গেয়েছেন মোদি। তাঁর কথায়, ”নতুন মধ্যবিত্তরাই দেশের উন্নয়নকে গতি দিয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভিনজাতের যুবকের সঙ্গে মোবাইলে কথা! ‘অপরাধে’ কিশোরীকে কুপিয়ে মারলেন বাবা, দাদা]

পাশাপাশি ক্রিপ্টো কারেন্সি ও এআই নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ”ক্রিপ্টো ও এআই নিয়ে একটা বিশ্বব্যাপী পরিকাঠামো আমাদের দরকার। এই মুহূর্তে এআই নিয়ে খুব উত্তেজনা রয়েছে। কিন্তু এটা নিয়ে অত্যন্ত উদ্বেগও রয়েছে।” তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আরও ভাবনাচিন্তা করা প্রয়োজন বলে দাবি করেন।

Advertisement

[আরও পড়ুন: ইডি-সিবিআইয়ের আরজি খারিজ, বিদেশযাত্রার অনুমতি পেলেন কার্তি চিদম্বরম]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.