দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: আধার বা ইউনিক আইডেন্টিফিকেশন ব্যবস্থার কথা সকলেই জানে। তবে এবার বাজারে আসতে চলেছে আধারের থেকেও আরও উন্নত মানের প্রযুক্তিতে তৈরি এক নতুন যন্ত্র। যন্ত্রটির নাম ‘পামেট্রিক্স’৷ কর্নেল সঞ্জীব কল, এই নতুন যন্ত্রটি তৈরি করেছেন। সামরিক বাহিনীতে দাপটের সঙ্গে কাজ করা সঞ্জীব কল বর্তমানে একজন সুরক্ষা প্রযুক্তিবিদ ও লেখক। প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটি বইও লিখেছেন তিনি।
[নীরব মোদির ৫২৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, বাতিল পাসপোর্টও]
প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি ওই প্রকল্পটি নিয়ে কাজ করছেন। কর্নেল তাঁর এই প্রযুক্তির নাম রেখেছেন, ‘চাণক্য চক্র’। এই যন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হল, এটি হাতের তালুতে যে সমস্ত শিরার মাধ্যমে রক্ত প্রবাহ হয় সেগুলিকেও চিহ্নিত করতে পারবে। আধারের ক্ষেত্রে শুধুমাত্র আঙুলের ছাপ ও চোখের মণির স্ক্যান করা হয়। কিন্ত ‘চাণক্য চক্র’ বা ‘পামেট্রিক্স’ চামড়ার ভেতরের শিরাগুলিকে স্ক্যান করবে। অর্থাৎ কোনও মৃত ব্যক্তির হাতের ছাপ দিয়ে এই সিস্টেম চালু করা যাবে না। সঞ্জীব কলের দাবি, ‘পামেট্রিক্স’ চালু হলেসময় কম লাগবে। নকল পরিচয়পত্র তৈরি করা যাবে নয়। ফলে দেশ আরও সুরক্ষিত হবে। ‘পামেট্রিক্স’ –এর ব্যবহার হলে মেশিনই কাজ করবে বেশি। মানুষেরও সে অর্থে প্রয়োজন পড়বে না। দুর্নীতিও কমবে। এই যন্ত্রে আইডেন্টিফিকেশনের সঙ্গে ভেরিফিকেশনও করা যাবে। অর্থাৎ শুধুমাত্র চেহারার মিল নয়, শরীরের ভিতরের শিরাগুলিরও মিল থাকতে হবে। এর ফলে অনেক বেশি দক্ষতার সঙ্গে ভেরিফিকেশনের কাজটি সম্পন্ন হবে। কারণ পৃথিবীতে দুজন মানুষের শিরা কখনওই এক ধরনের হওয়া সম্ভব নয়। এমনকী, যমজ সন্তানেরও শিরা আলাদা হয়ে থাকে। বেশ কয়েক বছর আগেই জাপানে এ ধরনের প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। জাপানের প্রযুক্তি থেকেই অনুপ্রাণিত হয়ে কর্নেল কল নিজের মতো করে ‘পামেট্রিক্স’ যন্ত্রটি তৈরি করেছেন।
নিজেই ‘পামেট্রিক্স’ –এর আত্মকথন করলেন, “এই যন্ত্র তৈরি করতে গিয়ে আমি অনেকবার ব্যর্থ হয়েছি। কিন্তু শেষ পর্যন্ত আমার তীব্র ইচ্ছা শক্তির জয় হয়েছে। আমি সফল হয়েছি। ইতিমধ্যেই যন্ত্রটি পরীক্ষামূলক ভাবে দিল্লি, পুণের মতো দেশের বেশ কয়েকটি বড় শহরে ব্যবহার করা শুরু হয়েছে।”
[মেঘালয়ে পুলিশের গুলিতে মৃত মোস্ট ওয়ান্টেড গারো জঙ্গি]
কর্নেলের দাবি, দেশকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করে তুলতেই তিনি এই যন্ত্র তৈরি করেছেন। খুব শিগগির কেন্দ্রীয় সরকারকে এই অভিনব প্রযুক্তির খবর জানাবেন। কোনও চালু প্রযুক্তিকে সরিয়ে তাঁর তৈরি নতুন প্রযুক্তি আনার কথা বলছেন না। বরং বর্তমানে চালু প্রযুক্তিগুলির সঙ্গে তাঁর এই নতুন প্রযুক্তিকে যুক্ত করার কথা বলছেন। আধার হল স্ট্যাটিক বা স্থির আইডেন্টিফিকেশন ব্যবস্থা। কিন্তু ‘পামেট্রিক্স’ হল গতিশীল আইডেন্টিফিকেশন ব্যবস্থা বা ডায়নামিক আইডেন্টিফিকেশন সিস্টেম (ডিআইডি)।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী