Madhya Pradesh

কমোডে শিশুকন্যার দেহ! পরিষ্কার করতে গিয়ে দেখতে পেলেন সাফাইকর্মী, চাঞ্চল্য মধ্যপ্রদেশের হাসপাতালে

হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫, ১৯:২২

options
link
কমোডে শিশুকন্যার দেহ! পরিষ্কার করতে গিয়ে দেখতে পেলেন সাফাইকর্মী, চাঞ্চল্য মধ্যপ্রদেশের হাসপাতালে
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতালের শৌচাগারের কমোডে পড়ে শিশুকন্যার দেহ! শৌচাগার পরিষ্কার করতে গিয়ে তা চোখে পড়ল সাফাইকর্মীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশে। প্রসঙ্গত, দু’মাস আগেই বিষাক্ত কাশির সিরাপে অন্তত ২০ শিশুর মৃত্যু হয়েছে সে রাজ্যে। তার পরেই এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে।

Advertisement

গত সোমবার রাতে ছিন্দওয়াড়া জেলার একটি সরকার হাসপাতালের শৌচাগারে শিশুকন্যার দেহ পড়ে থাকতে দেখেই হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন ওই সাফাইকর্মী। পরে কর্তৃপক্ষের নির্দেশে কমোড ভেঙে শিশুকন্যার দেহ উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় পুলিশকেও। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মধ্যপ্রদেশের স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, “কমোড পরিষ্কার করতে গিয়েই শিশুকন্যার দেহ চোখে পড়েছিল সাফাইকর্মীর। এর পরেই সকলকে খবর দেওয়া হয়। সকলে এসে দীর্ঘক্ষণের চেষ্টায় শিশুকন্যার দেহ উদ্ধার করেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাসপাতালের প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, গত সোমবার হাসপাতালে ১৫ জন প্রসূতি এসেছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনকে চিহ্নিত করা গিয়েছে। এক জনকে চিহ্নিত করা যায়নি। মনে করা হচ্ছে, ওই প্রসূতিই শৌচাগারে সন্তান প্রসব করে তা ফ্লাশ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আপাতত হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.