কথায় বলে, ‘রাখে হরি মারে কে?’ চেনা এই প্রবাদই অক্ষরে অক্ষরে মিলে গেল মুম্বইয়ে। নিজেকে শেষ করতে ১০তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন তরুণী। তবে শেষমুহূর্তে কপালজোরে আটকে পড়লেন গাছের ডালে। রাস্তায় মই লাগিয়ে নাটকীয়ভাবে ২৬ বছরের ওই তরুণীকে উদ্ধার করল ফায়ার ব্রিগেড। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের ভান্ডুপে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর নাম প্রতীক্ষা হিউরালে। মাত্র ৪ মাস আগে বিয়ে হয়েছিল তাঁর। বুধবার সকালে ভান্ডুপে লেক রোডের সানশাইন বিল্ডিংয়ের ১০ তলায় ফ্ল্যাটের জানালা থেকে ঝাঁপ দেন। তবে একেবারে শেষ মুহূর্তে মাটি থেকে প্রায় ২০-২৫ ফুট উপরে একটি গাছের ডালে আটকে যান। এই ঘটনা নজরে আসতেই সকাল সাড়ে ৯টা নাগাদ স্থানীয়রা দমকলকে খবর দিলে, দ্রুত ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। হুক ল্যাডার ব্যবহার করে কোনওমতে গাছ থেকে নামিয়ে আনা হয় প্রতীক্ষাকে। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তরুণীকে।
Advertisement*Woman Falls from 10th Floor in Mumbai’s Bhandup Area, Survives After Getting Caught in Tree Branches*
A major accident was narrowly averted in Mumbai’s Bhandup. A woman suddenly fell from the 10th floor of the Sunshine SRA building in Bhandup. Fortunately, she got…
— Siraj Noorani (@sirajnoorani) August 26, 2026
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তরুণীর বাম পায়ে আঘাত লেগেছে। বর্তমানে অস্ত্রোপচারের জন্য প্রতীক্ষাকে সিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করতে ১০ তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই তরুণী। রীতিমতো কপালজোরে প্রাণরক্ষা হয়েছে তাঁর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও তরুণীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁর জবানবন্দি রেকর্ড করা যায়নি। প্রতীক্ষার বাড়ির লোকের থেকে ঘটনার কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, প্রতীক্ষা অচেতন অবস্থায় রয়েছেন। জ্ঞান ফেরার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। সেইমতো পরবর্তী পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রেমের টানে স্বামীকে ইটালিতে রেখে বাংলাদেশে বধূ, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!
-
ভবিষ্যতে দল পাশে নাও থাকতে পারে! বিতর্কের মাঝে কঙ্গনার বক্তব্য, ‘আমি পুতুল নই’
-
নিউ মার্কেটের ‘অভিশপ্ত’ হোটেল ভবনেই ৪০ ট্রেড লাইসেন্স! নজরে তৃণমূল জমানার দুর্নীতি
-
বিচ্ছেদের যন্ত্রণায় মুষড়ে পড়েছেন? এবার ৭ দিন সবেতন ছুটি দেবে সংস্থা!
-
কলকাতা লিগে দাপট অব্যাহত, ‘ঘরের ছেলে’র দলকে হারিয়ে সুপার সিক্স কার্যত নিশ্চিত ইস্টবেঙ্গলের