Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Chinese Hackers

‘ড্রাগনে’র নজরে গোপন মার্কিন নথি! আমেরিকায় বড়সড় সাইবার হানা চিনা হ্যাকারদের

মার্কিন বিচার বিভাগ তরফে জানান হয়েছে, ‘কিউস্ক্যান’ এবং ‘কিউটিরাউটার’ নামে দু’টি হ্যাকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছিল। অভিযোগ, চিনের নানজিঙের একটি সংস্থা এই প্ল্যাটফর্মগুলি তৈরি করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৩:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৩:২৫

options
link
‘ড্রাগনে’র নজরে গোপন মার্কিন নথি! আমেরিকায় বড়সড় সাইবার হানা চিনা হ্যাকারদের zoom
প্রতীকী ছবি।
Advertisement

চিনা হ্যাকারদের কবলে মার্কিন সরকার। সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ফেডারেল রিজার্ভ-সহ একাধিক ওয়েবসাইটে হামলা চালায় তারা। ওয়াশিংটনের দাবি, এর নেপথ্যে রয়েছে চিনা সরকারের মদতপুষ্ট হ্যাকাররা। তবে সাইবান হানায় বিশেষ কোনও ক্ষতি হয়নি।

মার্কিন বিচার বিভাগ তরফে জানান হয়েছে, ‘কিউস্ক্যান’ এবং ‘কিউটিরাউটার’ নামে দু’টি হ্যাকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছিল। অভিযোগ, চিনের নানজিঙের একটি সংস্থা এই প্ল্যাটফর্মগুলি তৈরি করেছে। সেগুলির সঙ্গে চিন সরকার এবং সেনার সরাসরি যোগ রয়েছে। ২০১৮ সাল থেকে মার্কিন সরকারকে নিশানা করছে তারা। তবে আমেরিকা ছাড়াও অন্য বিভিন্ন দেশকেও নিশানা করেছে হ্যাকাররা। মার্কিন তদন্তকারীদের দাবি, হ্যাকাররা বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন নেটওয়ার্ক ব্যবহার করে নিজেদের গতিবিধি আড়াল করে। তবে মার্কিন সরকারের কোনও নথি আদৌ চুরি গিয়েছে কি না, তা স্পষ্ট করেনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে গোটা বিষয়টি নিয়ে বেজিং এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Advertisement

গত কয়েক বছরে চিনা হ্যাকারদের একাধিক সাইবার হামলার নিশানায় এসেছে আমেরিকার সরকারি ও বেসরকারি নেটওয়ার্ক। গত মার্চে এফবিআই মার্কিন কংগ্রেসকে জানায় যে, তাদের নেটওয়ার্কে বড় হামলা চালিয়েছে হ্যাকাররা। এছাড়াও মার্কিন সরকারি সংস্থা, মার্কিন কংগ্রেসের নেটওয়ার্ক এবং একাধিক বড় টেলিকম সংস্থাতেও সাইবার হানা চালায় চিনা হ্যাকাররা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.