সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: ওড়িশায় বজ্রপাতে মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ছ’জন মহিলা এবং তিন জন কিশোর। আহত হয়েছেন একাধিক।
শুক্রবার সকাল থেকেই গরমে পুড়ছিল ওড়িশার একাধিক জেলা। সন্ধ্যে নামতেই শুরু হয় তুমুল বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত। তাতেই কোরাপুট জেলার একই পরিবারের তিন মহিলার মৃত্যু হয়। তাঁদের নাম ব্রুধি মানডিঙ্গা (৬০), কাসা মানডিঙ্গা (১৮) এবং অম্বিকা কাশী (৩৫)। অন্যদিকে, জজপুর জেলার বুরুসি গ্রামে মৃত্যু হয়েছে দুই কিশোরের। মৃতদের নাম তারে হেমব্রম (১৫) এবং টুকুলু ছাত্তার (১২)। জানা গিয়েছে, বৃষ্টির সময়ে তারা বারান্দায় দাঁড়িয়ে ছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতে প্রাণ গিয়েছে গঞ্জম জেলার এক কিশোর এবং যুবতীরও। ধেনকানল এবং গজপতি জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই মহিলার। এর মধ্যে একজন পেশায় শ্রমিক ছিলেন। বৃষ্টির সময়ে তিনি ট্রাক্টর থেকে ইঁট নামাচ্ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সুতরাং সব মিলিয়ে মোট ৯ জনের প্রাণ গিয়েছে।
এছাড়া ওড়িশার একাধিক জেলায় বহু মানুষ আহত হয়েছেন। তাঁদের বেশিরভাগই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আগামী কয়েকদিন ওড়িশাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। এ ধরনের ঘটনা যাতে এড়ানো যায়, তার জন্য ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী