সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা মঞ্চে এক তরুণীর হিজাবে টান মেরে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার এই সংক্রান্ত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। তারপরই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার কড়া নিন্দা করেছে কংগ্রেস এবং আরজেডি।
সোমবার পাটানায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতীশ। সেখানে আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছিল। সেই সময়ে হিজাব পরিহিত এক তরুণী মঞ্চে ওঠেন। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসি মুখে নীতীশ তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন। পরক্ষণেই তরুণীর হিজাবে হ্যাঁচকা টান মেরে তা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন ওই তরুণীও। তারপরই মঞ্চ থেকে নেমে যান তিনি।
यह क्या हो गया है नीतीश जी को?
मानसिक स्थिति बिल्कुल ही अब दयनीय स्थिति में पहुंच चुकी है या नीतीश बाबू अब 100% संघी हो चुके हैं?@yadavtejashwi #RJD #bihar #TejashwiYadav pic.twitter.com/vRyqUaKhwmAdvertisement— Rashtriya Janata Dal (@RJDforIndia) December 15, 2025
গোটা ঘটনায় নীতীশকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস এবং আরজেডি। আরজেডি তাদের এক্স হ্যান্ডলে লেখে, ‘নীতিশ জি’র কী হয়েছে? তাঁর মানসিক অবস্থা কি এখন একেবারেই শোচনীয় অবস্থায় পৌঁছে গিয়েছে? নাকি নীতিশ বাবু ১০০ শতাংশ সংঘের সদস্য হয়ে গিয়েছেন?’ বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস লিখেছে, ‘নীতীশের নির্লজ্জতা দেখুন। বিহারের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি প্রকাশ্যে এই ধরণের জঘন্য কাজ করছেন। ভাবুনতো তাহলে রাজ্যে মহিলারা কতটা নিরাপদ? এই জঘন্য কাজের জন্য নীতীশের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এটি ক্ষমার অযোগ্য।’
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া