কমলা হচ্ছে না পাসপোর্ট, ফের সিদ্ধান্ত বদল বিদেশমন্ত্রকের

কেন পিছু হটল কেন্দ্র?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০১৮, ০৯:৪৮

options
link
কমলা হচ্ছে না পাসপোর্ট, ফের সিদ্ধান্ত বদল বিদেশমন্ত্রকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয়দের পাসপোর্টে বড়সড় পরিবর্তন আসার কথা ছিল। নয়া পাসপোর্ট বিধি ঘোষণা করেছিল সরকার। বলা হয়েছিল, প্রাথমিকভাবে তাতে দুটি পরিবর্তন করা হবে। কিন্তু সে বিধি চালু করা আপাতত স্থগিত রাখা হল।

Advertisement

নয়া বিধিতে বলা হয়েছিল, চলতি মাসেই কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছিল, এবার থেকে পাসপোর্টের শেষ পাতাটি খালি থাকবে। পুরনো পাসপোর্টের শেষ পাতায় পাসপোর্টধারীর মা-বাবার নাম, ঠিকানা, কবে পাসপোর্টটি ইস্যু হয়েছে-সহ বেশ কিছু দরকারি তথ্য থাকত। কিন্তু পরিবর্তিত পাসপোর্টে পৃষ্ঠাটি খালি থাকবে। ফলে কারও ঠিকানার প্রমাণ হিসাবে আর পাসপোর্টকে গণ্য করা হবে না। বিভিন্ন আন্তর্জাতিক উড়ান সংস্থার সঙ্গে কথা বলেই পাসপোর্টে কিছু পরিবর্তন আনার কথা সুপারিশ করে মন্ত্রকের সুপারিশ কমিটি। সেই সুপারিশ মেনেই ১৯৬৭-র পাসপোর্ট অ্যাক্ট ও ১৯৮০-র পাসপোর্ট রুল মোতাবেক যে শেষ পাতায় ঠিকানা থাকত, সেটি আর না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছিল বিদেশমন্ত্রক। কিন্তু তেমনটা আপাতত হচ্ছে না। পাসপোর্ট বইয়ের শেষ পৃষ্ঠাটি যেমন প্রিন্ট হচ্ছিল তেমনই হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[৫০ হাজারে মিলছে নামী বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট, চক্রের পর্দাফাঁস]

পাশাপাশি ‘ইমিগ্রেশন চেক রিকোয়ারড’ বা ইসিআর স্টেটাস বা ইসিআর সুবিধাপ্রাপ্তদের কমলা রঙের মলাট দেওয়া নতুন পাসপোর্ট ইস্যু করার কথা ছিল। কিন্তু এই দুটি সিদ্ধান্ত থেকেই পিছু হটছে সরকার। ২০১৬-র জুলাই মাসে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক তিন সদস্যের একটি কমিটি গঠন করে। নতুন পাসপোর্টে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করে ওই কমিটি। সুপারিশের রিপোর্ট মন্ত্রকের কাছে ২০১৬-রই সেপ্টেম্বরে পেশ করা হয়। তার মধ্যে বেশ কয়েকটি সুপারিশকে চলতি মাসেই স্বীকৃতি দিয়েছিল বিদেশমন্ত্রক। কিন্তু তারপরই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য নানা মহল থেকে চাপ বাড়তে থাকে। গত সোমবার এক জরুরি বৈঠকে বসেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিং এবং মন্ত্রকের আমলারা। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আপাতত সব আগের মতোই থাকছে। কমলা রঙের কোনও মলাট ইসিআর পাসপোর্টে ব্যবহার করা হবে না। স্বাভাবিকভাবেই এমন সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন অনেকেই।

Advertisement

[আয়কর রিটার্নে অপরাধের পর্দাফাঁস, গ্রেপ্তার মাদক চোরাকারবারি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.