১৮ বছরের বেশি বয়স হলে আর নতুন আধার কার্ড পাবেন না অসমের বাসিন্দারা। কোনওভাবে বাংলাদেশি নাগরিকদের হাতে যাতে এই কার্ড চলে না যায়, তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত বলে শনিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে কিছু ব্যতিক্রম থাকছে। চা-বাগানের বাসিন্দা এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের নাগরিকরা ২০২৭ সালের ১ এপ্রিল পর্যন্ত কার্ড পাবেন। তাছাড়া ১৮ বছর হয়নি এমন কিশোর-কিশোরীদের আধার কার্ড দেওয়ার প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে।
আরও পড়ুন:
শনিবার ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিক সম্মেলনে ক্যাবিনেটের সিদ্ধান্ত জানান। এর আগেও অসম সরকার আধার কার্ড ইস্যু করার ব্যাপারে একাধিক বিধিনিষেধ আরোপ করার কথা বলেছিল। অনুপ্রবেশ রুখতে এবং ইতিমধ্যেই যারা অবৈধভাবে অ নুপ্রবেশ করেছে, তাদের রাজ্য থেকে তাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে হিমন্ত বিশ্বশর্মার সরকার। সেই সূত্রেই আধার নিয়ে আরও একবার কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন।
অনুপ্রবেশকারীর হাতে আধার চলে গেলে তাকে চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। সুপ্রিম কোর্টে এনআরসি সংক্রান্ত মামলাতেও নির্বাচন কমিশন আধার কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল। কমিশন মনে করে, আধার নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রাহ্য হতে পারে না। কিন্তু শীর্ষ আদালত নির্দেশ দেয়, এটিকেও বৈধ নথি হিসাবে গ্রহণ করতে হবে।
তবে ১৮-র ঊর্ধ্বে আধার কার্ড না দেওয়ার সিদ্ধান্ত নিলেও ব্যতিক্রম থাকছে। কোনও আবেদনকারীর আবেদন পেলে সংশ্লিষ্ট জেলাশাসককে তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিতে হবে। প্রশাসন যদি মনে করে আবেদনকারীর আধার কার্ড পাওয়ার আইনি বৈধতা আছে তাহলে তাঁকে তা দেওয়া হবে। সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, এই সিদ্ধান্ত কোনও প্রশাসনিক জটিলতার কারণ হবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন