Noida

চলন্ত গাড়ি থেকে মহিলাকে ‘ফ্লাইং কিস’, ‘অশালীন’ ভঙ্গি, ভিডিও ভাইরাল হতেই বিপদে ‘রোমিও’

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। যার পর নতুন করে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটাগরিকরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৭:০৩

options
link
চলন্ত গাড়ি থেকে মহিলাকে ‘ফ্লাইং কিস’, ‘অশালীন’ ভঙ্গি, ভিডিও ভাইরাল হতেই বিপদে ‘রোমিও’

পাশাপাশি দু’টি চলন্ত গাড়ি। একটি গাড়ির পিছনের সিটে বসে এক মহিলা। অপর গাড়ির চালক যুবক ওই মহিলাকে লক্ষ্য করে ‘আপত্তিকর’ ভঙ্গি করে চলেছেন, ফ্লাইং কিস ছুড়ছেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। যার পর নতুন করে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটাগরিকরা। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

এই ঘটনা উত্তরপ্রদেশের নয়ডা শহরের। ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, এমজি হেকটর এসইউভি গাড়ির চালকের আসনে বসা এক যুবক পাশাপাশি চলা গাড়িতে বসা মহিলাকে লক্ষ্য করে ফ্লাইং কিসের ভঙ্গি করছেন। মহিলা বিরক্ত হলেও, আপত্তি করলেও নানা রকম ভঙ্গিমা করতে থাকেন যুবক। এমনকী ওই দৃশ্য ক্যামেরাবন্দি করা হচ্ছে দেখেও নিরস্ত হননি তিনি। দীর্ঘ সময় মহিলার গাড়িটিকে যুবক ধাওয়া করেন বলেও অভিযোগ। একই গাড়িতে পিছনের সিটে বসা এক যুবক মজা নিচ্ছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিওটি নজরে আসে পুলিশের। এর পর নয়ডার সেক্টর ১৩৫-এর বাসিন্দা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, গত মাসেও একই ধরনের ঘটনা ঘটেছে নয়ডার ডিএনডি ফ্লাইওয়েতে। অভিযোগ, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিতু বিস্তের গাড়ি ধাওয়া করেছিল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। নিতুর স্বামী দাবি করেন, দু’বার তাঁদের গাড়িতে ধাক্কা মারেন হন্ডা সিটি গাড়ির চালক। বারবার নয়ডায় একই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.