সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে পুরনো নোট বাতিল নিয়ে নমো নমো রব৷ কালো টাকা রুখতে মোদির এই সিদ্ধান্তে আম-জনতায় ক্ষোভ-বিক্ষোভ দুই-ই আছে৷ আর এর প্রভাবে বিজেপি সামনের বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ফায়দা লুঠবে বলেই মনে করছেন বিরোধী নেতা ও রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
এবিষয়ে উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা প্রদীপ মাথুর জানিয়েছেন, দলের তরফে নির্বাচন নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে৷ এমনকি ৫০০ ও ১০০০ টাকার নোট বদল নিয়ে দলের তরফে মিছিলের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান মাথুর৷ সম্প্রতি রাজধানী দিল্লি সংলগ্ন এলাকাগুলির উপর করা একটি সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনের প্রচারে বিজেপির থেকে অন্যান্য আঞ্চলিক দলগুলি অনেক বেশি টাকা ঢেলে থাকে৷ এমনকি ভোট কেনাবেচার কাজেও নগদ টাকা ব্যবহার করা হয় বলে অভিযোগ৷ সমীক্ষার রিপোর্ট অনুসারে, ৮০ ও ৯০ শতাংশ নগদ টাকা এক্ষেত্রে ব্যবহার করে বহু দল৷ যে তালিকায় অখিলেশের সসমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টির নামও উঠে আসছে৷ এক্ষেত্রে বিজেপি অনেকটাই পিছিয়ে৷ এক্ষেত্রে তাই সামনের বছর গোবলয়ে নির্বাচনে বিজেপির যে পোয়াবারো তাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ সাধারণত বিভিন্ন ব্যবসায়ী, ভোটপ্রার্থীদের কাছ থেকে এই অবৈধ টাকাগুলো মেলে যা ভোট প্রচারে্র কাজে লাগানো হয়৷ কাজেই মোদির পুরনো নোট বাতিলের এই আচমকা সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলি যে অথৈ জলে তা বলাই বাহুল্য৷
সংসদে চলতি শীতকালীন অধিবেশনে মায়াবতী-সহ বিভিন্ন বিরোধী নেতারা মোদিকে একহাত নিয়েছেন৷ যদিও সেক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যার কথাই বেশি করে তুলে ধরা হয়েছে৷ তবে শুধু সাধারণ মানুষের সমস্যাই নয়, আসন্ন নির্বাচনের আগে এত বড় সিদ্ধান্তে যে তাঁদের পকেটেও টানা পড়েছে তা বলাই বাহুল্য৷ এক ঝটকায় নির্বাচনের কালো টাকার জোগান শেষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এতে অন্যান্য রাজনৈতিক দলগুলি সমস্যায় পড়লেও বিজেপির পৌষমাস বলে মত বিশেষজ্ঞদের৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১