সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাত থেকেই দেশে বন্ধ হচ্ছে ৫০০ও ১০০০ টাকার নোটের লেনদেন৷ এদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷
দেশে সন্ত্রাস হানা যেমন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, পাশাপাশি সমস্যা হয়েছে জালনোটও৷ এদিন প্রধানমন্ত্রী জানান, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদীরা জালনোট ছড়াচ্ছে দেশে৷ সন্ত্রাসবাদীরা যে এত টাকা পাচ্ছে, তার রসদ এই কালো টাকাই৷ আর তাই চলতি ৫০০ ও ১০০০ টাকার লেনদেন বন্ধ করল সরকার৷ আজ রাত থেকেই লাগু হচ্ছে এই নিয়ম৷
১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে গিয়ে এই টাকা জমা দিয়ে দিতে পারবেন সাধারণ মানুষ৷ প্রতিদিন ১০,০০০ টাকা ও সপ্তাহে ২০,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে৷ ১০০, ৫০, ২০ টাকার নোটের ক্ষেত্রে পুরনো নোটই চালু থাকবে৷ ১১ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত হাসপাতালে পুরনো ৫০০ ও ১০০০ টাকাই গ্রাহ্য করা হবে. রেল, বিমান ও বাসযাত্রার ক্ষেত্রেও এই ছাড় বলবৎ থাকবে৷
সর্বশেষ খবর
-
কাবেরীর তীরে মহাদেবের বিরল রূপে মোহিত ভক্তকুল, রামায়ণের সঙ্গে জুড়ে মন্দিরের ইতিহাস
-
‘ও আমার বগলের গন্ধ দারুণ ভালোবাসে’, স্বামীর কীর্তি ফাঁস করলেন গওহর!
-
ভারতীয় ও মার্কিনদেরই প্রবেশাধিকার! আমিরশাহীতে হোটেলে ঘর না পেয়ে ক্ষুব্ধ পাক সাংসদ
-
বিচ্ছেদ চাইতেই ব্ল্যাকমেল শুরু প্রেমিকের! মারধর, মানসিক নির্যাতনের জেরে চরম সিদ্ধান্ত ছাত্রীর
-
জিতেও শান্তি নেই, কুলদীপে ‘অখুশি’ গম্ভীররা, কলম্বোয় অভিষেক হবে ৩৩ বছরের ক্রিকেটারের!