রাষ্ট্রপতি হোন মোহন ভাগবতই, দাবি মুসলিম কংগ্রেস নেতার

সংঘ প্রধানের দেশপ্রেম নিয়ে কোনও প্রশ্ন নেই, দাবি এই নেতার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯, ১৫:২৫

options
link
রাষ্ট্রপতি হোন মোহন ভাগবতই, দাবি মুসলিম কংগ্রেস নেতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নিজে বলেছেন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে তিনি নেই। কিন্তু মোহন ভাগবতকেই রাষ্ট্রপতি পদে দেখতে চেয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা জাফর শরিফ।

Advertisement

ভারতীয়রা তর্কপ্রিয় কিন্তু অসহিষ্ণু বললে মানব না: রাষ্ট্রপতি  ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোহন ভাগবতকে রাষ্ট্রপতি পদে দেখার দাবি প্রথম তোলে শিব সেনা। কিন্তু আদর্শগতভাবেই এর বিরোধিতা করে কংগ্রেস। দলীয় তরফে জানিয়ে দেওয়া হয়, আরএসএস-এর আদর্শের সঙ্গে দল সহমত পোষণ করে না। ফলত আরএসএসের সরসংঘচালক রাষ্ট্রপতি পদে সমর্থন দেওয়ার কোনও প্রশ্নই নেই। তার পরেই খোদ মোহন ভাগবত জানিয়ে দেন, যে খবর রটছে তার কোনও সত্যতা নেই। কেননা তিনি রাষ্ট্রপতি পদের দৌড়ে নেই। তবু তাঁকে রাষ্ট্রপতি পদে দেখতে চাইছেন প্রবীণ এই কংগ্রেস নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী।

Advertisement

তাঁর বক্তব্য, আমাদের দেশে বিভিন্ন ভাবনার মানুষ আছেন। মোহন ভাগবতও বিশেষ এক আদর্শে অনুপ্রাণিত। কিন্তু তাঁর দেশভক্তি, দেশের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে কোনও প্রশ্ন নেই। আর তাই রাষ্ট্রপতি পদের যোগ্য প্রার্থী তিনি। পার্টিলাইনের বিরুদ্ধে গিয়েই তাঁর এই মতামত তিনি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখে জানান তিনি।

অযোধ্যায় হোক রাম মন্দিরই, দাবি মুসলিম সংগঠনের ]

বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। ফলত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে বিভিন্ন জল্পনা মাথাচাড়া দিয়েছে। কখনও ভেসে উঠেছে লালকৃষ্ণ আদবানীর নাম, কখনও বা এসেছে সুষমা স্বরাজের প্রসঙ্গও। এর মধ্যেই শিব সেনার সঞ্জয় রাউত জানান, দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে হলে মোহন ভাগবতই রাষ্ট্রপতি হিসেবে যোগ্য মানুষ। যদিও মোহন ভাগবত নিজে জানিয়ে দেন এ বিষয়ে তিনি আগ্রহী নন। কিন্তু শরিফের এই দাবির পর ফের এ জল্পনা মাথাচাড়া দিয়েছে। তবে সংঘ প্রধান সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

‘সরকার যথেষ্ট বেতন দেয়’, ঘুষ না দিতে বার্তা সরকারি অফিসারের ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.