সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বারের বেশি টাকা তোলার ক্ষেত্রে বাড়তি চার্য আগেই ধার্য করা হয়েছিল৷ এবার তার সঙ্গে যোগ হল ‘নন ফিনান্সিয়াল ট্রানজাকশন’ও৷ অর্থাৎ ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্ট পেতে গেলেও এবার বাড়তি চার্জ দিতে হবে৷ তবে তা শুধু এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের জন্যই প্রযোজ্য৷
চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম
অ্যাক্সিস, এইচডিএফসি-র মতো ব্যাঙ্কগুলি চারবারের বেশি ট্রানজাকশনের ক্ষেত্রে বাড়তি চার্জের কথা ঘোষণা করেছে৷ সেক্ষেত্রে কেটে নেওয়া হবে ১৫০ টাকা৷ আবার আইসিসিআই ব্যাঙ্কের নিজস্ব এটিএমে টাকা তোলার ক্ষেত্রে চারবারের কোনও চার্জ দিতে হবে না৷ কিন্তু অন্য ব্যাঙ্কের এটিএমে টাকা তুললে মাত্র একবারই বিনামূল্যে ট্রানজাকশন সম্ভব৷

এরকম নানা নিয়মকানুনের মধ্যেই বাড়তি ঝামেলা এইচডিএফসি গ্রাহকদের জন্য৷ কেননা সেই ব্যাঙ্কের এটিএম চার্জের নিয়মকানুনে বলা হচ্ছে, নন ফিনানসিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রেও এবার টাকা দিতে হবে৷ পরে ব্যাখ্যা করে জানিয়ে দেওয়া হয়েছে, এই ট্রানজাকশনের মধ্যে আছে ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্ট সংগ্রহের বিষয়টিও৷ ফলে এবার এর জন্যও কোপ পড়বে গ্রাহকদের পকেটে৷ তবে এখানেই শেষ নয়৷ বিনামূল্যে যে চারটি ট্রানজাকশনের অনুমতি দিচ্ছে ব্যাঙ্ক, তার মধ্যে থাকছে এই নন ফিনানশিয়াল ট্রানজাকশনও৷

অর্থাৎ হিসেব করে না চললে স্রেফ এটিএমেই বেশ কিছু টাকা চলে যেতে পারে গ্রাহকদের৷ যদিও পরে এইচডিএফসি ব্যাঙ্কের তরফে জানানো হয়, এই চার্জ এটিএমের জন্য প্রযোজ্য নয়৷
Clarification, Click on the link for more details: https://t.co/4d1nNeC3B0 pic.twitter.com/X6lhkt2Y6q
— HDFC Bank (@HDFC_Bank) March 2, 2017
সর্বশেষ খবর
-
স্কুল চলাকালীন টেনে ঘুম! রাজস্থানে প্রিন্সিপালের কাণ্ড ভাইরাল, নিন্দার ঝড় নেটপাড়ায়
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই