Khalistani

এবার খোদ দিল্লিতে অশান্তির ছক পান্নুনের! গ্রেপ্তার ২ খলিস্তানি ‘স্লিপার সেল’ জঙ্গি

সাধারণতন্ত্র দিবসের আগেভাগে রাজধানীর দু'টি জায়গায় খলিস্তানপন্থী স্লোগান। তদন্তে নেমে বৃহস্পতিবার দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:০৯

options
link
এবার খোদ দিল্লিতে অশান্তির ছক পান্নুনের! গ্রেপ্তার ২ খলিস্তানি ‘স্লিপার সেল’ জঙ্গি
খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুন। ফাইল চিত্র।

‘ভারতশত্রু’ খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের গ্যাংয়ের দুই জঙ্গি গ্রেপ্তার দিল্লিতে। এরা পান্নুনের গ্যাংয়ের ‘স্লিপার সেলে’র সদস্য। সাধারণতন্ত্র দিবসের আগেভাগে রাজধানীর দু’টি জায়গায় খলিস্তানপন্থী স্লোগান লেখে তাঁরা। তদন্তে নেমে বৃহস্পতিবার দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার ছক ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

দুই খলিস্তানি জঙ্গির নাম বলজিন্দর এবং রোহিত। কানাডা নিবাসী পান্নুন ঘনিষ্ট এক জঙ্গির নির্দেশে বলজিন্দর এবং রোহিত দিল্লির দুই জায়গায় ‘খলিস্তান জিন্তাবাদ’ স্লোগান লেখে। এর জন্য তাদের ২ লক্ষ টাকা দেওয়া হয়। গোটা ষড়যন্ত্রের পিছনে রয়েছে রাজধানীর তিলক নগরের বাসিন্দা পান্নুন ঘনিষ্ট এক জঙ্গি। সাধারণতন্ত্র দিবসের ক’দিন আগেই দেশে ছেড়ে কানাডা উড়ে যান তিনি।

Advertisement

তদন্ত নেমে দিল্লি পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার হওয়া দুই খলিস্তানি জঙ্গির একজন অ্যাম্বুল্যান্স চালানোর কাজ করতেন। সপ্তাহ খানেক আগেই রাজধানীতে অশান্তির পরিবেশ তৈরির করার অভিযোগে খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের নামে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। এবার গ্রেপ্তার করা হল পান্নুনের স্লিপার সেলের দুই জঙ্গিকে। তারা আর কোনও ভারত বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.