Odisha

সিনেমার মতো! বিয়ে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তরুণী, পথে মাথায় বন্দুক ঠেকিয়ে ‘অপহরণ’ প্রাক্তন প্রেমিকের

নবদম্পতির গাড়ি আটকায় প্রেমিকের বাইক। এর পরই মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৯:৩১

options
link
সিনেমার মতো! বিয়ে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তরুণী, পথে মাথায় বন্দুক ঠেকিয়ে ‘অপহরণ’ প্রাক্তন প্রেমিকের
প্রাণের হুমকি দিয়ে তরুণীকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন যুবক।

এমন কাণ্ড বাণিজ্যিক ছবিতে হামেশা হয়। নির্বিঘ্নে বিয়ের পর গাড়িতে চেপে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তরুণী। মাঝপথে রাস্তা আটকালেন প্রাক্তন প্রেমিক। দুই সঙ্গীর সঙ্গে বাইকে চেপে হাজির হন ওই যুবক। অভিযোগ, এর পর মাথায় বন্দুক ঠেকিয়ে তরুণীকে অপহরণ করেন তিনি। ওড়িশার বোলাঙ্গির এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। অভিযুক্ত যুবক এবং তরুণীর খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

শনিবার বোলাঙ্গিরের বাসিন্দা হরিবন্ধু প্যাটেলের সঙ্গে বিয়ে হয় কান্তামালের তরুণীর। নিয়ম মতো বিয়ের অনুষ্ঠান সেরে নববধূকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন হরিবন্ধু। সঙ্গে ছিলেন বরবক্ষের কয়েক জন আত্মীয়। বড়াবান্ধার কাছে তারভা রোডে গাড়িটিকে আটকায় একটি বাইক। অভিযোগ, সেখান থেকে আগ্নেয়াস্ত্র হাতে তিন যুবক নামেন। তাঁদের একজন তরুণীর প্রাক্তন প্রেমিক!

Advertisement

শনিবার বোলাঙ্গিরের বাসিন্দা হরিবন্ধু প্যাটেলের সঙ্গে বিয়ে হয় কান্তামালের তরুণীর।

হুমকি দিয়ে হরিবন্ধু ও তরুণীকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন এক যুবক। তাঁরা নিচে নামতেই তরুণীর মাথায় বন্দুক ঠেকান প্রাক্তন প্রেমিক। এর পর জোর করে তাঁকে বাইকে তুলে নিয়ে যান। তরুণীর বিপদের কথা ভেবে বরপক্ষের কেউ এগোতে সাহস পাননি। এমন ঘটনার পর সরাসরি থানায় হাজির হন হরিবন্ধু। ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তারভা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, তিন ব্যক্তি বাইকে চেপে এসে পথ আটকায় বরযাত্রী গাড়িটির। তরুণীকে অবহরণ করেছেন তাঁরা। মামলা দায়ের করা হয়েছে। তরুণীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.