ক্যালেন্ডার বলছে, আশ্বিণের ১০ দিন অতিক্রান্ত। আশ্বিণ মানেই যে আগমনি মাস, কে না জানে? আর আকাশ বলছে, ‘মেঘের কোলে রোদ হেসেছে/বাদল গেছে টুটি।’ রোদের হেসে ওঠায় হাসি ফুটেছে বঙ্গবাসীর মুখেও। এতদিন বৃষ্টি-বাদলা, মেঘলা আকাশ শেষে সোমবার থেকে অবশেষে রোদের দেখা মিলেছে। আপাতত আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে এমনই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে রাজ্যে। তবে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। আপাতত চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলায়। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে পারে। আজ, সোমবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণ মায়ানমার উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। সোমবার উত্তর আন্দামান সাগরে তার প্রভাব পড়া শুরু হবে। এরপর এর অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিকে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে পৌঁছতে পারে সেপ্টেম্বরের শেষের দিকে অর্থাৎ বুধবার নাগাদ। বর্ষা বিদায় নিতে শুরু করেছে ইতিমধ্যে। বিদায়রেখা পাঞ্জাবের গুরুদাসপুর-চণ্ডীগড়- মুজাফফরনগর-আলিগড়-উদয়পুর পর্যন্ত বিস্তৃত। বিহার থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটি ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। আপাতত চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলায়। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে পারে। আজ, সোমবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেপ্টেম্বর মাসের বাকি কয়েকটা দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের।
কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ মূলত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে আগামী চার পাঁচ দিন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। আজ সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে।
কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ মূলত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে আগামী চার পাঁচ দিন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী