Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
SRFTI Clash

অশান্তির পর থমথমে এসআরএফটিআই, ৪টি পৃথক এফআইআর রুজু

আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান ঘিরে অশান্তির সূত্রপাত।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৪:৪৩

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৪:৪৩

options
link
অশান্তির পর থমথমে এসআরএফটিআই, ৪টি পৃথক এফআইআর রুজু zoom
Advertisement

টানা ৭-৮ ঘণ্টা ধরে দফায় দফায় চরম উত্তেজনার পর সোমবারও থমথমে এসআরএফটিআই (SRFTI Clash)। প্রতিষ্ঠানের বাইরে এখনও মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে, পঞ্চসায়র থানায় এই ঘটনায় চারটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। একটি এফআইআর দায়ের করেছে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতি। দ্বিতীয় এফআইআর পড়ুয়াদের একাংশের তরফে দায়ের করা হয়েছে। তৃতীয়টি পুলিশ স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করেছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক কিংবা গ্রেপ্তার হয়নি।

রবিবার দুপুর একটা নাগাদ আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠান ছিল। অভিযোগ, সেই সময় এসএফআই সদস্যরা ওই অনুষ্ঠানস্থলে যায়। কেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠান করা হচ্ছে, সেই প্রশ্ন করা হয় আয়োজকদের। তাদের দাবি, কোনও কথা না শুনে এসএফআইয়ের তরফে ভারতমাতা, স্বামী বিবেকানন্দের ছবি এবং ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। যদিও পড়ুয়াদের দাবি, একে তো তাদের অন্ধকারে রেখে আরএসএসের শাখা সংগঠনকে অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে। আবার তার উপর আয়োজকরা তাঁদের ‘জঙ্গি’, ‘বাংলাদেশি’ বলে খোঁচা দিয়েছে বলেও অভিযোগ। তারই প্রতিবাদ করায় পড়ুয়াদের মারধর করা হয়েছে বলেই দাবি। ছাত্রীরাও তাদের রোষের শিকার হয় বলেই দাবি এসএফআইয়ের। কলেজ চত্বরে ‘জয় শ্রীরাম’, ‘জয় ভীম’ পালটা ‘আজাদি’ স্লোগান উঠতে থাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে ডিসিপির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সামনেই দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। পড়ুয়া এবং আয়োজকদের মধ্যে হাতাহাতিও হয়। প্রায় অর্ধনগ্ন করে মারধর করা হয় বলেই অভিযোগ। যদিও তাঁকে পুলিশ উদ্ধার করে। পড়ুয়াদের দাবি, উত্তপ্ত পরিস্থিতিতে বেশ কয়েকজন পড়ুয়াও জখম হয়েছেন। তাঁদের উদ্ধারে একটি অ্যাম্বুল্যান্স এসআরএফটিআই চত্বরে নিয়ে আসা হয়। তবে বেশ কিছুক্ষণ তাণ্ডবের পর কলেজ অ্যাম্বুল্যান্সে ঢোকে। বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন অনুষ্ঠানের আয়োজকরা। যদিও ডিসি ইস্ট বলেন, “আইনের বাইরে কিছু করতে পারি না। অভিযুক্তদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।” এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.