সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে (Lockdown) সরকারি উদ্যোগে পথকুকুর এবং অন্য প্রাণীদের খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আর এই উদ্যোগ নেওয়া হয়েছে ওড়িশায় (Odisha)। দেশের বিভিন্ন প্রান্তের মতো ওড়িশাতেও করোনা সংক্রমণ আটকাতে কড়াকড়ি চলছে। বিধি নিষেধ আরোপ করা হয়েছে ওড়িশার ৫ মেট্রোপলিটন কর্পোরেশন, ৪৮ পুরসভা এবং আরও ৬১টি এলাকায়। তার মাঝেই এই উদ্যোগ।
ଲକଡାଉନ୍ ଜାରି ହୋଇଥିବା ପରିପ୍ରେକ୍ଷୀରେ ବୁଲା ଗାଈ ଗୋରୁ କୁକୁର ଆଦି ପ୍ରାଣୀମାନେ ଖାଦ୍ୟ ସମସ୍ୟାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି। ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ତାଙ୍କ ରିଲିଫ ପାଣ୍ଠିରୁ ପାଞ୍ଚ ମହାନଗର ନିଗମ, ୪୮ ଟି ମ୍ୟୁନିସପାଲଟି ଓ ୬୧ ଟି ଏନ୍ଏସିମାନଙ୍କୁ ୬୦ ଲଷ ଟଙ୍କା ସହାୟତା ମଞ୍ଜୁର କରିଛନ୍ତି। pic.twitter.com/fPfepDX7TZ
Advertisement— I & PR Department, Odisha (@IPR_Odisha) May 9, 2021
Advertisement
ওড়িশার পাবলিক ইনফরমেশন দপ্তরের তরফে জানানো হয়েছে, এই প্রাণীদের খাওয়ানোর জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৬০ লক্ষ টাকা মঞ্জুর করেছেন। এই টাকায় ওড়িশার ছোট বড় বিভিন্ন শহরে রাস্তার প্রাণীদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে। বিভিন্ন এলাকার স্থানীয় স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই কাজ করা হবে।
[আরও পড়ুন: ‘গুরুদেব’ মোদির ‘শিষ্যা’ কঙ্গনা! ফেসবুকে ছবি শেয়ার করে কী লিখলেন শ্রীলেখা?]
ওড়িশা সরকার সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, রাউরকেল্লা এবং ব্রহ্মপুরের মতো মেট্রোপলিটন শহরে দৈনিক ২০ হাজার টাকা খরচ করা হবে পথকুকুরদের খাওয়াতে। পুরসভা এলাকাগুলিতে দৈনিক ৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আর ৬১টি নির্দিষ্ট এলাকার জন্য দৈনিক ২ হাজার টাকা খরচ করা হবে।
দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। বাড়তে থাকা করোনাভাইরাসের দাপট রুখতে লকডাউনের রাস্তা নেওয়া হচ্ছে। এই আবহেই ওড়িশা সরকার অভিনব উদ্যোগ নিল। ওড়িশা সরকারের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বত্র।
[আরও পড়ুন: মালদ্বীপে কোভিডবিধি ভেঙে শাস্তির মুখে বেঙ্গালুরুর ফুটবলাররা, কড়া বার্তা ক্লাব কর্তার]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের