মহরমের তাজিয়া বের করে সম্প্রীতির নজির এই হিন্দু পরিবারের

৩৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই রীতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৭, ০৬:০৬

options
link
মহরমের তাজিয়া বের করে সম্প্রীতির নজির এই হিন্দু পরিবারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশেরা ও মহরম-দু’টি পৃথক ধর্মের উৎসব। কিন্তু চলতি বছরে বলতে গেলে একেবারে পিঠোপিঠি পড়ে গিয়েছে দু’টিই। তবে গোটা দেশে কার্যত  সম্প্রীতির মোড়কে তা উদযাপিত হয়েছে। সেই ফিল গুড পরিবেশের মধ্যে উঠে এসেছে এক সম্প্রীতির নজর। গত ৩৫০ বছরেরও বেশি সময় ধরে মহরমের তাজিয়া বের করছে এক হিন্দু পরিবার। রবিবারও একই পরম্পরা বজায় রেখেছিল তাঁরা।

Advertisement

[উৎসবের মরশুমে ফের নয়া অফার নিয়ে হাজির Jio]

জানা গিয়েছে, ১৬৬৪ সাল থেকেই ওড়িশার সম্বলপুরের মুদিপাড়ার বাসিন্দা পাধিয়ারি পরিবারের সদস্যরা মহরম উপলক্ষে ইমাম হোসেনের সমাধির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা করেন। এবারও সেভাবেই বেরিয়েছিল শোভাযাত্রা। কিন্তু হিন্দু পরিবার হয়েও কেন এই রীতি মানা হচ্ছে? এই প্রসঙ্গে পাধিয়ারি পরিবারের সদস্যরা জানান, ১৬৬৪ সালে তাঁদের পূর্বসূরী জয়দেব পাধিয়ারির হাত ধরে এই রীতি চালু হয়েছিল। যিনি বিয়ে না করার জন্য বাড়ি থেকে উধাও হয়ে যান। পালানোর পর মক্কায় গিয়েছিলেন জয়দেব পাধিয়ারি। সেখানেই মুসলিম ধর্মের সংস্কৃতিকে ভাল লেগে যায় তাঁর। কয়েকবছর পর অবশ্য ফিরে আসেন দেশে। এই সময় জয়দীপের সঙ্গে ছিলেন দু’জন মৌলানাও। এরপর সম্বলপুরের রাজা ছত্র সাইয়ের কাছ থেকে মহরমের তাজিয়া বের করার অনুমতি আদায় করেন। তারপর থেকেই পাধিয়ারি পরিবারে চলে আসছে এই রীতি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সম্প্রীতির নজির, দশমী মেলার জন্য পিছিয়ে গেল মহরমের লাঠিখেলা]

পরিবারের এক সদস্য রাজেন্দ্র পাধিয়ারি এই প্রসঙ্গে বলেন, ‘বাপ-ঠাকুরদার মতোই আমরাও প্রতি বছর তাজিয়া নিয়ে শোভাযাত্রায় বেরোই।’ জানা গিয়েছে, কারওর সাহায্য ছাড়াই এই পরিবার প্রতি বছর তাজিয়া বের করে। যে অনুষ্ঠানে শামিল হন এলাকার বাসিন্দারাও। গোটা সম্বলপুরের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ এই পাধিয়ারি পরিবার। এলাকারই এক বাসিন্দা অশোক প্রধানের কথায়, সম্বলপুরই বোধহয় গোটা দেশে একমাত্র স্থান যেখানে একটি হিন্দু পরিবার তাজিয়া বের করে।

Advertisement

[তাজিয়া নিয়ে শোভাযাত্রাকে ঘিরে রণক্ষেত্র এলাকা, আহত পুলিশকর্মী-সহ ৩০]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.