সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডির আপ্তসহায়ক ভীমা নায়েক৷ তিনি কর্নাটকের প্রশাসনিক দফতরের এক কর্মী৷ তাঁর প্রাক্তন গাড়ির চালকের সুইসাইড নোটে করা অভিযোগের ভিত্তিতে রবিবার ভীমা নায়েককে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে ভীমার বর্তমান গাড়ি চালক মহম্মদকেও ৷
তাঁর প্রাক্তন গাড়ি চালককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও রয়েছে ভীমা নায়েকের বিরুদ্ধে৷ পশাপাশি গাড়ি চালকের সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, ভীমা নায়েক যে টাকা লুঠ করেছিলেন সেই টাকাই জনার্দন রেড্ডির মেয়ের ৫০০ কোটির বিয়েতে খরচ হয়েছিল৷ সুইসাইড নোট থেকে জানা গিয়েছে, এমনকি জনার্দন রেড্ডিকে টাকা তছরুপে সহায়তার জন্য প্রতি ১০০ কোটিতে ২০ শতাংশ করে কমিশন পেয়েছেন ভীমা নায়েক৷

প্রসঙ্গত, কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা খনি মাফিয়া জনার্দন রেড্ডির মেয়ের ৫০০ কোটির বিয়ে সারা দেশে আলোড়ন তৈরি করেছিল৷ আর এই জনার্দন রেড্ডিই হলেন সেই ব্যক্তি যিনি ইয়েদুরাপ্পা সরকারের মন্ত্রী ছিলেন৷ দুর্নীতির অভিযোগেই তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়৷ এদিন আর্থিক তছরুপের অভিযোগে যে ভীমা নায়েককে গ্রেফতার করা হয় তিনি এই জনার্দন রেড্ডিরই ঘনিষ্ঠ৷
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!