সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর থেকে ভারত-পাক বিবাদকে কেন্দ্র করে কার্যত বিভক্ত বলিউড৷ পাকিস্তানি অভিনেতাদের বলিউড থেকে বহিষ্কার করা নিয়ে প্রযোজক থেকে পরিচালক, অভিনেতা থেকে থিয়েটার হলের মালিক বিভিন্ন মহলেই বিভিন্ন মত৷ প্রখ্যাত বলিউড তারকা ওম পুরি প্রথম থেকেই পাকিস্তানি অভিনেতাদের পাশে দাঁড়িয়েছিলেন এই প্রসঙ্গে৷ কিন্তু এবার সরাসরি ইসলাম ধর্মের প্রচারে মনোনিবেশ করলেন ওম পুরি, এমনটাই মনে করছেন অনেকে৷
সম্প্রতি পাকিস্তানি একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ওম পুরি জানিয়েছেন, সারা বিশ্বে ইসলাম গ্রহণযোগ্য হওয়া উচিত বলেই তিনি মনে করেন৷ এবং তাঁর দাবি ইসলাম ছাড়া বিশ্বে কোন ধর্ম থাকাই উচিত নয়৷ সেই নির্দিষ্ট টিভি চ্যানেলটি সেই ভিডিওটি প্রকাশও করে৷ প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায় এই ভিডিওকে কেন্দ্র করে৷ কয়েকদিন আগেই ভারতীয় টিভি চ্যানেলে আলোচনায় তিনি ভারতীয় সেনাদের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন৷ ওম পুরি বলেছিলেন, সেনারা স্বেচ্ছায় দেশের জন্য প্রাণ বিসর্জন দেন৷ তাই উরি হামলার শহিদদের প্রতি আলাদা করে সমবেদনা দেখাতে তিনি চাননা৷ এই মন্তব্যকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন অভিনেতা৷
কিন্তু এই নতুন সক্ষাৎকার প্রকাশ্যে আসায় ওম পুরির অস্বস্তি আরও খানিকটা বাড়বে এমনটাই মনে করছেন বলিউড মহল৷ প্রায় গোটা বিশ্ব যখন ভারত-পাক বিবাদে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্দ্যত, সেই সময় ইসলামের পক্ষে সওয়াল তুলে ফের বিতর্ক তৈরি করলেন অভিনেতা৷
সর্বশেষ খবর
-
দলে মেসি-ভিনি, চমক ডিফেন্সে! বিশ্বকাপে গ্রুপ পর্বের সেরা একাদশ বেছে নিল সংবাদ প্রতিদিন ডট ইন
-
সরষের মধ্যেই ভূত! রামমন্দিরে কয়েকশো কোটির চুরি জেনেও ধামাচাপার চেষ্টা ট্রাস্টের প্রধানের
-
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে ১৪, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক?
-
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন
-
করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে! ‘নিজের ঘরে তাকান’, পাকিস্তানকে তোপ নয়াদিল্লির