সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসিক ১৫ লাখ টাকা খোরপোশ চেয়ে আদালতে আবেদন করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার স্ত্রী পায়েল৷ পায়েলের দাবি, দিল্লির সরকারি বাংলো থেকে উচ্ছেদ হওয়ার পর দুই ছেলেকে নিয়ে তাঁকে নিদারুণ অর্থকষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে৷
মাসখানেক আগে দিল্লি হাই কোর্টের নির্দেশে আকবর রোডে জম্মু-কাশ্মীর সরকারের বাংলো থেকে উঠে যেতে হয় পায়েল এবং তাঁর দুই ছেলেকে৷ পায়েল আদালতে জানান, তিনি এবং তাঁর দুই ছেলে যথাক্রমে জেড ও জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষার মধ্যে পড়েন৷ গৃহহীন হওয়ায় তাঁরা ভবঘুরের মতো জীবন কাটাচ্ছেন৷ সে কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ তাই দুই ছেলের মাসিক খরচ বাবদ ১০ লাখ টাকা এবং বাড়ির জন্য মাসে পাঁচ লাখ টাকা দিতে হবে ওমরকে৷
পায়েল তাঁর অভিযোগে আরও বলেছেন, বিবাহিত জীবনে তাঁকে যথেষ্ট অত্যাচার ও অপমান সহ্য করতে হয়েছে৷ ২০১৩ সাল থেকে ওমর তাঁকে এবং তাঁর দুই ছেলেকে অবহেলা করে আসছেন৷ স্ত্রী ও সন্তানদের প্রতি কোনও দায়িত্বই পালন করেননি ওমর৷ পায়েলের অভিযোগের ভিত্তিতে বিচারক অরুণকুমার আর্য ওমর আবদুল্লার বিরুদ্ধে একটি নোটিস জারি করেছেন৷ ২৭ অক্টোবর বিচারক ওমরের বক্তব্য শুনবেন৷
অন্যদিকে পায়েলের বিরুদ্ধে ডিভোর্স চেয়ে আদালতে আবেদন করেন ওমর৷ ওমর জানান, পায়েলের ‘অমানবিক’ ব্যবহারে তিনি মানসিকভাবে বিপর্যস্ত৷ যদিও নিজের বক্তব্যের সাপেক্ষে তেমন কোনও জোরালো তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি ওমর৷ সে কারণে ওমরের আবেদন খারিজ করে দেয় আদালত৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?