সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দেশকে ‘ডিজিটাল‘ করে তোলার স্বপ্ন দেখিয়েছেন। মূলত তাঁর উদ্যোগেই পাবলিক প্লেসে, শপিং মলে এমনকী রেলের স্টেশনেও মিলছে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
[৭১-এর যুদ্ধের ফল নিশ্চয়ই মনে আছে, পাকিস্তানকে বার্তা বেঙ্কাইয়ার]
কিন্তু ভারতীয়দের মানসিকতায় পরিবর্তন এসেছে কি? আদৌ আমরা ইন্টারনেট থেকে জ্ঞান আরোহন করছি কি? কারণ, অ্যান্টি-ভাইরাস প্রস্তুতকারক সংস্থা ‘নরটন’-এর একটি রিপোর্ট বলছে, ফ্রি ওয়াই-ফাই পেলে প্রতি তিনজনের মধ্যে একজন ভারতীয় ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ বা পর্ন দেখেন। হোটেল, এয়ারপোর্ট এমনকী পাঠাগারেও বিনামূল্যে ওয়াই-ফাই পেলে স্মার্টফোনে পর্ন দেখতেই সবচেয়ে বেশি পছন্দ করেন ভারতীয়রা।
তবে ভারতীয়রা একাই নন, বিশ্ব জুড়ে প্রতি ছয়জনের মধ্যে একজন ব্যক্তি ফ্রি-তে ওয়াই-ফাই পেলেই পর্ন দেখেন। আমেরিকা, ব্রিটেন, জাপান, মেক্সিকো, ব্রাজিল, নেদারল্যান্ডের মতো দেশের ছবিটাও এই একই। আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি পর্ন দেখার প্রবণতা বন্ধুর বাড়ি ও হোটেলের ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে। আবার ভারতীয়দের মধ্যে স্টেশন বা অফিসের ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে পর্ন দেখার প্রবণতা বেশি।
[কুপওয়ারায় অনুপ্রবেশের ছক বানচাল, সেনার গুলিতে নিকেশ জঙ্গি ]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!