সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভোর রাতে ফের উত্তপ্ত হল ভারত-পাক সীমান্ত৷ জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় জঙ্গি ও সেনার সঙ্গে দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই৷ একজন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী৷
নতুন বছরেও সীমান্তের ছবিতে এতটুকুও পরিবর্তন আসেনি৷ গত সপ্তাহেই জঙ্গি হামলা হয়েছিল এই রাজ্যের বন্দিপোরা জেলায়৷ সেনা-জঙ্গি সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন দু’জন সেনা৷ সাত দিন কাটতে না কাটতে ফের হানা দিল জঙ্গিরা৷ এদিন প্রথমে মনে করা হয়েছিল বারামুলার হরিতার তারজু এলাকায় দু’জন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ তবে একজন জঙ্গির মৃত্যুর পরই শেষ হয় গুলির লড়াই৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রও৷
UPDATE: One terrorist killed in an ongoing encounter with security forces in Baramullah district (J&K), arms and ammunitions recovered.
Advertisement— ANI (@ANI_news) January 3, 2017
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’