‘ভোট পেতেই মন্দিরে গিয়েছেন রাহুল-মোদি’

আসাদউদ্দিন ওয়েইসির মন্তব্যে নয়া বিতর্ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৭, ১২:৪৩

options
link
‘ভোট পেতেই মন্দিরে গিয়েছেন রাহুল-মোদি’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের বিধানসভা ভোট এখন অতীত। কংগ্রেসের কড়া টক্কর সত্ত্বেও ৯৯টি আসন জিতে সেরাজ্যে সরকার গড়েছে বিজেপি। যদিও ভোটপর্ব মিটে গেলেও এখনও সংবাদের শিরোনামেই রয়েছে গুজরাটের নির্বাচন। এর মধ্যেই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সদ্য কংগ্রেসের সভাপতি হওয়া রাহুল গান্ধিকে একসঙ্গে বিঁধলেন অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদউল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর সাফ বক্তব্য ভোটব্যাঙ্কের দিকে তাকিয়েই মন্দির দর্শন করেছেন মোদি-রাহুল। ভক্তি নয়, উদ্দেশ্য ছিল এভাবে যত বেশি ভোট আদায় করা যায়।

Advertisement

[নিহত হিজবুল কমান্ডার বুরহান ‘শহিদ’, বিধায়কের মন্তব্যে উপত্যকায় শোরগোল]

নরেন্দ্র মোদির উপস্থিতিতে হাইভোল্টেজ প্রচারের পরও পতিদার এবং পিছিয়ে পড়া শ্রেণির সমর্থন নিয়ে গুজরাট নির্বাচনে কংগ্রেস যা লড়াই করেছে, তাতে কিছুটা হলেও বিচলিত হয়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। এর মধ্যেই ওয়েইসির এ ধরনের মন্তব্যে তৈরি হয়েছে নয়া বিতর্ক। এক জনসভায় মুসলিম এই নেতা বলেন, ‘গুজরাট নির্বাচনের সময় দেখে মনে হচ্ছিল কংগ্রেস এবং বিজেপি নেতারা কেউ ভোটের প্রচারে আসেননি। তাঁরা যত বেশি সম্ভব মন্দিরে যাওয়ার দিকেই মনোযোগ দিয়েছিলেন। এরপর যখন বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন হবে, আমি তাঁদের দেখিয়ে দেব ‘যাত্রা’ কাকে বলে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ঝুঁকি নিল না বিজেপি, গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ফের বিজয় রূপানি]

এখানেই না থেমে তিনি যোগ করেন, ‘এবার নির্বাচনী প্রচারের সময় আমিও মসজিদ এবং দরগায় যাব। গায়ে সবুজ পতাকা জড়াব। ওরা প্রত্যেকেই গায়ে গেরুয়া পতাকা জড়িয়েছে। আমরা তাতে কিছু মনে করিনি। কিন্তু এরপর আমিও সবুজ পড়ব।’ এর পাশাপাশি ওয়েইসি সবরমতী নদীতে প্রধানমন্ত্রীর সি-প্লেন রাইড নিয়েও উপহাস করেছেন। এর আগে ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধী দু’জনেই গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, আশীর্বাদ নেওয়া ছাড়াও ভোট পেতেই এভাবে মন্দির দর্শন দুই হেভিওয়েট নেতার।

Advertisement

[১৫ বছরের নাবালিকাকে জোর করে বিয়ে, ধৃত ৫৩ বছরের আইনজীবী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.