সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর জোরেই উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়৷ সপা-কংগ্রেসের বিরোধী জোটকে কার্যত উড়িয়ে দিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি৷ সবটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখে৷ পাঁচ রাজ্যে নির্বাচনের সাফল্যের জন্য এখনও আসছে শুভেচ্ছা৷ শুভেচ্ছার এই বন্যাতেই সামিল বিশেষ একটি বার্তা৷ যা এসেছে সীমান্তের ওপার থেকে৷ পাঠিয়েছে নওয়াজ শরিফের মুলুকের ছোট্ট একটি মেয়ে৷
[অবশেষে গ্রেপ্তার ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী]
পাকিস্তানের লাহোরের বাসিন্দা এগারো বছরের আকিদাত নাভিদ৷ উত্তরপ্রদেশে জয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, মানুষের মন জয় করতে পারাটা অপূর্ব একটা কাজ৷ এটাই তার বাবা বলেছিলেন৷ সেই কারণেই তার ধারণা মোদিও নিশ্চয়ই ভারতবাসীর মন জয় করেছেন, তাই তিনি উত্তরপ্রদেশের নির্বাচন জিতেছেন৷ এর জন্য ভারতীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে আকিদাত৷ সেই সঙ্গে তার আর্জি, মোদি যদি ভারত-পাকিস্তানে আরও মানুষের মন এভাবেই জয় করতে চান, তাহলে একধাপ এগিয়ে বন্ধুত্ব ও শান্তির হাত বাড়াতে হবে৷ কারণ দুই দেশের মধ্যে ভাল সম্পর্কের প্রয়োজন৷ তাই ভারত-পাকিস্তানের মধ্যে মৈত্রীর সেতু বন্ধনের আহ্বান জানিয়েছে ছোট্ট অকিদাত৷
[আজ শুরু উচ্চ মাধ্যমিক, প্রশ্ন ফাঁস এড়াতে বিশেষ ব্যবস্থা সংসদের]
বন্দুকের গুলি নয়, কেনা হোক পড়ার বই৷ অত্যাধুনিক রাইফেল নয়, কেনা হোক গরীবদের জন্য সস্তার ওষুধ৷ এই আবেদনই প্রধানমন্ত্রীর কাছে করেছে ছোট্ট আকিদাত৷ এর আগে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি লিখেছিল আকিদাত৷ তাতেও এভাবেই দুই দেশের মধ্যে শান্তির আর্জি জানিয়েছিল পঞ্চম শ্রেণির পাক ছাত্রী৷
[১৪০ বছর আগের ক্রিকেট ইতিহাসকে মনে করাল গুগল ডুডল]
সর্বশেষ খবর
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর
-
কবে রাজ্যে ছাত্রভোট? বারাসত বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত