‘গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিল বান্দিপোরা এনকাউন্টার’

একই সঙ্গে চিনকেও কটাক্ষ জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৫:২৯

options
link
‘গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিল বান্দিপোরা এনকাউন্টার’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার কাশ্মীরের বান্দিপোরা জেলায় জঙ্গিদমনে অসাধারণ সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। হাজিন এলাকায় সেনার যৌথবাহিনীর গুলিতে খতম হয়েছে ৬ জঙ্গি। যার মধ্যে রয়েছে ২০০৮ সালে মুম্বই হামলার মূলচক্রী জাকির রহমান লকভির ভাইপো এবং জামাত-উদ-দাওয়া জঙ্গি সংগঠনের অন্যতম শীর্ষ নেতা আবদুল রহমান মাক্কির ছেলে ওয়েইদ। আর সেনার এই সাফল্যে অভিনন্দন জানালেন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং। পাশাপাশি সরাসরি নাম করেই কড়া সমালোচনা করলেন দুই পড়শি দেশ চিন ও পাকিস্তানের।

Advertisement

[‘আর ক’টা পাকিস্তান তৈরি করবেন? ভারতকে আর কত টুকরো করবেন?’]

এনকাউন্টারের পরে আধিকারিকরা জানিয়েছিলেন, মৃত জঙ্গিরা প্রত্যেকেই পাকিস্তানের নাগরিক। সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেই নির্মল সিং-এর বক্তব্য, গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খসে পড়ল। যদিও কিছু কিছু দেশ আছে, যাঁরা নিজেদের স্বার্থে পাকিস্তানকে সবসময় বাঁচিয়ে আসছে। আরেক প্রতিবেশী রাষ্ট্র চিনের নাম করেই বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের নীতির প্রমাণ পেল গোটা বিশ্ব। তবে কিছু কিছু দেশ রয়েছে যাঁরা তবুও পাকিস্তানকে বাঁচিয়ে রাখছে। কেবলমাত্র নিজেদের স্বার্থে। আমি চিনের কথা বলছি।’ এরপরই সফল অপারেশনের জন্য সেনাবাহিনীকে শুভেচ্ছা জানান তিনি। সেই সঙ্গে বলেন, ‘কাশ্মীরে জঙ্গি দমনের জন্য সরকার সেনাকে সবরকম উপায় অবলম্বনের নির্দেশ দিয়েছে।’ তিনি আরও বলেন, ভারতে উত্তেজনা সৃষ্টি করার জন্যই পাকিস্তান এই ভুল কাজ করেছে। শুধু ইসলামাবাদ নয়, অন্য কেউ যদি ভারতের অভ্যন্তরীন শান্তি নষ্ট করতে চায়, তাহলে এরকমভাবেই তাকেও জবাব দেওয়া হবে। এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘কাশ্মীরে এখনও বেশ কিছু জঙ্গিরা লুকিয়ে রয়েছে। তারা জোর করে শিশু এবং যুবকদের উসকানি দিয়ে খারাপ পথে চালিত করছে। তবে এখন পরিবারের ডাকে ওই শিশু এবং যুবকরাও ফিরে আসছে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভারতীয় ছাত্রীর ছবি বিকৃত করায় বন্ধ ‘পাকিস্তান ডিফেন্স’-এর টুইটার অ্যাকাউন্ট]

এর আগে শনিবার গোপনসূত্রে বান্দিপোরার হাজিন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার কথা জানতে পারে সেনা। এরপরই সেনার বিশেষ যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। জঙ্গিদের ঘিরে ফেলার পরই শুরু হয়ে যায় সেনা-জঙ্গি গুলির লড়াই। ঘটনাস্থলেই সেনার গুলিতে মারা যায় ওই ছয় জঙ্গি। শহিদ হন একজন গরুড় কমান্ডোর সদস্য। আহত হন আরও দুই জওয়ান। এরপরই জানা যায়, নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে ২০০৮ সালে মুম্বই হামলার মূল চক্রী জাকির রহমান লকভির ভাইপো ওয়েইদ। সে আবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার অন্যতম শীর্ষ নেতা আবদুল রহমান মাক্কির ছেলে। জামাতের শীর্ষ নেতা হাফিজ সইদের সহকারী মাক্কি আবার লস্করের অন্যতম প্রতিষ্ঠাতা। ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় উপত্যকার ইন্টারনেট পরিষেবা। এরপরই সেনাকে সাফল্য জানান জম্মু-কাশ্মীরের ডিজিপি এসপি ভায়িদ। বলেন, ‘হাজিন এলাকায় যেকোন ধরনের অপারেশন চালানোই খুব কঠিন। চলতি বছরে আমাদের বেশ কয়েকজন জওয়ানকে আমরা হারিয়েছি। তবুও এদিনের অপারেশনের জন্য আমাদের লক্ষ্য একদম স্থির ছিল। আগামিদিনেও এই ধরনের বড় অপারেশন চলবে।’

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.