সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত ভারত পাক সীমান্ত। পাক হামলায় শহিদ হলেন এক সেনা জওয়ান। শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। মর্টার হামলাও চলে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। ল্যান্সনায়েক মহম্মদ নাসের গুরুতর জখম হন এই হামলায়। পরে মৃত্যু হয় তাঁর।
[এবার নম্বর না দিয়েই রিচার্জ, জবর অফার ভোডাফোনের!]
বিকেল নাগাদ আচমকাই নিয়ন্ত্রণরেখা লক্ষ্য করে গুলি চালাতে থাকে পাক সেনা। প্রত্যুত্তর দেয় ভারতীয় জওয়ানরাও। নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চলে বালাকোট, পাঞ্জগ্রিয়ান, নইকা, মাঞ্জকোট এলাকাতেও। গুলি বিনিময় চলাকালীনই গুলিবিদ্ধ হন মহম্মদ নাসের। সেনা সূত্রে খবর, নাসের পুঞ্চ জেলার অজৌত গ্রামের বাসিন্দা। দেশ তাঁর পরিবারের পাশে আছে বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। শনিবারই সকালেই কুলগামে জঙ্গি হামলায় একজন সিআরপিএফ আধিকারিকের মৃত্যু হয়। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।
[পরনে ধুতি-পাঞ্জাবি, শহরের অভিজাত শপিং মলে ঢুকতে বাধা পরিচালককে]
এরআগে, চলতি মাসের বারো তারিখ উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে পাক হামলায় দুজন জওয়ান শহিদ হন। তার আগে, পুঞ্চেই আট তারিখ দুজন নাগরিকের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন সাধারণ মানুষ।
সর্বশেষ খবর
-
বদলেছে UPI নিয়ম, কোথায় কখন কাদের দিতে হবে অতিরিক্ত চার্জ? জানুন খুঁটিনাটি
-
পতঞ্জলির ভেজাল ঘি! বাকযুদ্ধের পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা ঠুকলেন রামদেব
-
সীমান্তপাচার থেকে সন্ত্রাসী কার্যকলাপ, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা কেন্দ্রের
-
রুশ তেল কেনার ‘শাস্তি’, ভারতের উপর ১০০ শতাংশ শুল্কবাণের পথে আমেরিকা! বৃহস্পতিতেই চূড়ান্ত
-
দু’বছর আগে হেরেছিলেন ১০ লক্ষ ভোটে! অসমে ফের ভোট ময়দানে সেই ‘আতর সম্রাট’