সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ জম্মু-কাশ্মীরের রাজৌরি সীমান্তে রাতের অন্ধকারে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালায় পাক সেনা৷ পাল্টা জবাব দেন বিএসএফ জওয়ানরাও৷ পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে রাই সিং নামে এক বিএসএফ হেড কনস্টেবেলের৷ আহত আরও চার সেনা জওয়ান, খবর সংবাদসংস্থার৷
রাজৌরি সীমান্তে এর আগেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছে পাক সেনা৷ ভারতীয় সেনার ঘাঁটিগুলির পাশাপাশি আশেপাশের জনবসতিগুলিতেও হামলা চালাচ্ছে পাক সেনা৷ শনিবার এইভাবে নৌসেরা ও সুন্দরবনি এলাকায় জনবসতিগুলিকে লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা চালায় পাকিস্তান৷ ভারতীয় সেনাও জবাব দিচ্ছে, তবে তাঁরা খেয়াল রাখছেন পাল্টা হামলায় যেন দুই দেশের সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়৷
২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে ভারত-পাক সীমান্তে গোলাগুলির বিরাম নেই৷ সেনা সূত্রের খবর, এখনও পর্যন্ত যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ২৮৬ বার হামলা চালিয়েছে পাকিস্তান৷ যাতে ১৪ জন নিরাপত্তাকর্মী সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছে৷
সর্বশেষ খবর
-
কার্তিকের পাশে কলাবউ! দুর্গার আগে মা মনসার বিসর্জন, ভিন্ন নিয়মে বাঁধা কুলডিহার এই পুজো
-
দলীয় অনুষ্ঠানেই উপেক্ষিত রত্না দেবনাথ! ‘মনে রাখতে হবে…’, হুঁশিয়ারি বিধায়কের স্বামীর
-
পুজোতে হয়ে উঠুন তন্বী, ভারী জলখাবারের বদলে বানিয়ে ফেলুন এই স্বাদু ওটস স্মুদি বোল
-
আসছে না সরকারি ফান্ড, মুদি দোকানে ধার ২৫ হাজার! গড়িয়ার স্কুলে টানা ৩ দিন বন্ধ মিড ডে মিল
-
বুধবার থেকে ‘নিখোঁজ’, সিতাইয়ের ডোবায় উদ্ধার শ্যালক-ভগ্নিপতির দেহ! খুনের অভিযোগ পরিবারের