সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক হাই কমিশনের উচ্চপদস্থ কর্তা পরিচালিত চর-চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দিল্লি পুলিশ শুক্রবার গভীর রাতে এক সমাজবাদী পার্টি(সপা) নেতার সহকারীকে আটক করে৷ শনিবার তাকে গ্রেফতার করা হয়৷ রাজ্যসভার সাংসদ সপা নেতা মুনাওয়ার সেলিমের সহকারী ফারহাতকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা৷ তাকে জেরা করে পুলিশ এই চক্রের শিকড় খুঁজে পেতে চায়৷ সপা সাংসদ মুনাওয়ার অবশ্য সমস্ত দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলে স্পষ্ট জানিয়েছেন, সংসদের নিয়ম মেনেই গতবছর অভিযুক্তকে তাঁর ব্যক্তিগত সহকারী হিসাবে নিযুক্ত করা হয়৷ তদন্তে পুলিশকে সবরকম সহায়তা করতে তিনি প্রস্তুত৷ জয়েন্ট সিপি ক্রাইম রবীন্দ্র যাদব জানিয়েছেন, মেডিক্যাল পরীক্ষার পর ধৃতকে পুলিশি রিমান্ডে পাঠানো হবে৷
(দীপাবলিতে পাক জঙ্গি হামলার ছক ফাঁস)
কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, একজন সাংসদের সহকারী এই চক্রে জড়িয়ে পড়েছে৷ বিষয়টি গুরুতর৷ তবে ওই সংসদ পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ গত বুধবার পাক হাই কমিশনের এক আধিকারিক মেহমুদ আখতারকে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে পুলিশ৷ তাঁর সঙ্গে আরও দুই ভারতীয় নাগরিক, মৌলানা রমজান ও সুভাষ জাঙ্গিরকেও গ্রেফতার করা হয়৷ দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্তদের৷ পুলিশি তদন্তে জানা যায়, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই পরিচালিত একটি চর-চক্রে জড়িত ছিল ওই তিনজন৷ কূটনৈতিক কবচের জেরে আখতারকে পুলিশি হেফাজতে না নিতে পারলেও তাঁকে দেশ থেকে বহিষ্কার করা হয়৷ সুভাষ ও মৌলানাকে জেরা করে ওই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ৷ বৃহস্পতিবার বিকেলে রাজস্থান থেকে শোয়েব নাম এক ভিসা এজেন্টকে গ্রেফতার করে পুলিশ৷ তদন্তে জানা যায়, সুভাষ ও মৌলানাকে মডিউলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল এই শোয়েবই৷
We’ve arrested Farhat & have sent him for medical, will later send him for police remand, probe underway: Ravindra Yadav (Joint CP, Crime) pic.twitter.com/BVmENUFyzc
— ANI (@ANI_news) October 29, 2016
সর্বশেষ খবর
-
অঙ্ক নয়, পুরভোটে আসন বন্টনে এবার নয়া ফর্মুলা বামফ্রন্টের
-
কেকেআরের স্বপ্ন ভেঙে হার্দিক কি মুম্বইয়েই? সোশাল মিডিয়ায় বড়সড় ইঙ্গিত
-
‘কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ’, সের্গিও গোরের মন্তব্যে অস্বস্তিতে পাকিস্তান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব
-
পাহাড় সমস্যা থেকে চিকেনস নেকের সুরক্ষা! একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে শাহ
-
ভিডিও স্ক্যান্ডেল, রুশ হোটেল কীর্তির টিকটকার কেন সীতা? ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলির বিরুদ্ধে মামলার দাবি