সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আখনুরে জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন মুজাহিদিন। পাকিস্তানের মাটিতে থেকেই হাজার হাজার মানুষের সামনে এই ঘোষণা করল পাক জঙ্গি নেতা হাফিজ সইদ। হাফিজের দাবি, চার মুজাহিদিন জঙ্গি ভারতের অন্তত ৩০ সেনাকে মেরেছে।
বৃহস্পতিবার পাকিস্তানে এক জনসভায় হাফিজ বলে, ‘চার যুবক সম্প্রতি জম্মু-কাশ্মীরের আখনুরে সেনা ক্যাম্পে অভিযান চালিয়েছে। ভারতীয় সেনার ১০টি ক্যাম্পে সাফাই অভিযান করা হয়েছে। কমপক্ষে ৩০ জন সেনাকে তো মারাই হয়েছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মোদির সার্জিক্যাল স্ট্রাইকের জবাব দিতে পারেননি। ঈশ্বরের কৃপায় আমি সেই জবাব দিলাম। আর তাঁকে সেটা গ্রহণ করতে হবে।’ ভবিষ্যতে সীমান্তে আরও হামলা হুমকিও দেয় হাফিজ।
গান্ধীজিকে সরিয়ে খাদির ক্যালেন্ডারে মোদি
প্রথমে সার্জিক্যাল স্ট্রাইকেই কথা বললেও পরক্ষণেই জঙ্গি নেতা দাবি করে, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি ভুয়া। হাফিজের কথায়, কোনও ভারতীয় সেনা পাকিস্তানে হামলা চালাতে পারেনি, হামলা চালাতে পারে না। তারা শুধু সিনেমাতেই তা করতে পারেন।
প্রসঙ্গত, গত সোমবারই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের আখনুর জেলার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স বা জিআরইএফ ক্যাম্পে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে পাক জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখা বা এলওসি থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত আখনুরে জিআরইএফ প্লাটুন মোতায়েন ছিল।
আখনুরে জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত তিন
সর্বশেষ খবর
-
সরাতেই হবে সেবাশ্রয়ের নির্মাণ, হাই কোর্টে আরও বিপাকে অভিষেক, কড়া পর্যবেক্ষণ বিচারপতির
-
তিলকের চওড়া ব্যাটে দলীপ ফাইনালে দক্ষিণাঞ্চল, খেতাবি যুদ্ধে সুপারস্টার বাঁ-হাতিদের লড়াই
-
‘ভালোবাসা বেঁচে আছে…’, বেবি বাম্প আগলে শোভনের ‘মায়া ভরা রাত’ মনে করালেন সোহিনী
-
রিলসের নেশাই কাল! বৃষ্টি মাথায় ভরা গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন শিবপুরের যুবক
-
মাথায় পড়ল বাজ! ধুলো ঝেড়ে উঠে পড়লেন ব্যক্তি, ভিডিও ভাইরাল, কীভাবে সম্ভব? বিশেষজ্ঞ জানালেন…