Maharashtra

ফের মহারাষ্ট্র, এবার মন্ত্রী পঙ্কজার হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, বাতিল নির্বাচনী সফর

গত ২৮ জানুয়ারি নির্বাচনী প্রচারে মুম্বই থেকে চার্টার্ড বিমানে বারামতী গিয়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। অবতরণের সময় 'লিয়ারজেট ৪৫' বিমানটি মাটিতে আছড়ে পড়ে। মৃত্যু হয় মন্ত্রী-সহ পাঁচ জনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৭:১৬

options
link
ফের মহারাষ্ট্র, এবার মন্ত্রী পঙ্কজার হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, বাতিল নির্বাচনী সফর
বাতিল হল মন্ত্রী পঙ্কজা মুন্ডের নির্বাচনী সফর। ছবি সংগৃহীত।

ক’দিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। সেই রেশ কাটার আগেই মঙ্গলবার মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডের হেলিকপ্টারে গোলোযোগ। ওড়ার ঠিক আগের মুহূর্তে হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের। নিরাপত্তার কথা ভেবে সঙ্গে সঙ্গে উড়ান বাতিল করেন তিনি। সফর বাতিল হয় পঙ্কজার।

Advertisement

সামনেই মহারাষ্ট্র জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনী প্রচার চালাচ্ছেন পঙ্কজা। সোমবার তিনি শম্ভাজিনগরের বজাজনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন। মঙ্গলবার শম্ভাজিনগর থেকে লাতুরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হেলকপ্টারে ওঠার ঠিক আগের মুহূর্তে সেটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তার পরই নির্বাচনী প্রচার বাতিলের সিদ্ধান্ত নেন পঙ্কজা। পওয়ারের বিমানের দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই রাজ্যেরই আর এক মন্ত্রী নির্বাচনী প্রচারের কপ্টারে যান্ত্রিক ত্রুটির খবর প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়।

Advertisement

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি নির্বাচনী প্রচারে মুম্বই থেকে চার্টার্ড বিমানে বারামতী গিয়েছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। অবতরণের সময় ‘লিয়ারজেট ৪৫’ বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পওয়ার, তাঁর দুই নিরাপত্তারক্ষী এবং দুই পাইলটের। নিছক দুর্ঘটনা না ষড়যন্ত্র? প্রশ্ন তুলছে উদ্ধবসেনা থেকে কংগ্রেস। বিমান

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.